AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar PVC Card Online Apply: ভাঙবেও না, ছিঁড়বেও না! সঙ্গে রাখুন AADHAAR-র SMART CARD, কীভাবে বানাবেন এই কার্ড?

Aadhaar Smart Card: কাগজের বদলে পিভিসি কার্ডে উচ্চ মানের প্লাস্টিকের মোড়কে থাকে আধার কার্ড। আধারের সমস্ত তথ্যই থাকে এই পিভিসি কার্ডে। আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) ন্যূনতম খরচেই বাড়িতে এই পিভিসি কার্ড পাঠিয়ে দেয়।

Aadhaar PVC Card Online Apply: ভাঙবেও না, ছিঁড়বেও না! সঙ্গে রাখুন AADHAAR-র SMART CARD, কীভাবে বানাবেন এই কার্ড?
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Jun 18, 2026 | 1:33 PM
Share

নয়া দিল্লি: আধার কার্ড (AADHAAR CARD) কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার দরকার রাখে না। সরকারি কোনও স্কিমের সুবিধা থেকে শুরু করে স্কুল-কলেজে ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সমস্ত দরকারি কাজেই আধার কার্ডের দরকার পড়ে।  তবে সবসময় তো পকেটে আধার কার্ড নিয়ে ঘোরা সম্ভব হয় না। আবার আধার কার্ডের জেরক্স বা প্রিন্ট আউটও সবসময় সঙ্গে রাখা সম্ভব নয়। জল লেগে বা ভাঁজ করায় এই গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধান হিসাবেই আনা হয়েছে পিভিসি কার্ড (VC CARD)। ছোট এই কার্ড দেখতে ডেবিট কার্ডের (DEBIT CARD) মতো। জল লেগে নষ্ট হয় না, আবার ভাঁজ হওয়া বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। কীভাবে আধারের এই পিভিসি কার্ড তৈরি করবেন?

পিভিসি কার্ড কী? 

কাগজের বদলে পিভিসি কার্ডে উচ্চ মানের প্লাস্টিকের মোড়কে থাকে আধার কার্ড। আধারের সমস্ত তথ্যই থাকে এই পিভিসি কার্ডে। আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) ন্যূনতম খরচেই বাড়িতে এই পিভিসি কার্ড পাঠিয়ে দেয়। এর জন্য আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার দরকার পড়বে না।

পিভিসি কার্ডের খরচ কত?

ইউআইডিএআই মাত্র ৭৫ টাকা নেয় আধারের পিভিসি কার্ডের জন্য। এর মধ্যে প্রিন্ট করা, প্যাকেজিং ও ডেলিভারি চার্জ ধরা থাকে। আবেদন করার কয়েকদিনের মধ্যেই বাড়ির ঠিকানায় পিভিসি কার্ড পৌঁছে যায়।

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

  • প্রথমে ইউআইডিএআই (UIDAI)-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এবার হিন্দি, ইংরেজি, বাংলার মধ্য়ে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
  • এবার তৃতীয় ধাপে ওয়েবসাইটে পিভিসি কার্ড সার্ভিস অপশনে ক্লিক করুন।
  • এরপরে আধার ডিটেইলস অর্থাৎ আধার নম্বর দিন। ক্যাপচা (captcha) বসিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া পূরণ করুন।
  • আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে, সেখানে ওটিপি আসবে। সেই ওটিপি বসান।
  • এবার পরের ধাপে পিভিসি কার্ডের জন্য ৭৫ টাকা পেমেন্ট করুন। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে মাধ্যমে পেমেন্ট করা যাবে।
  • সাধারণত ৫ থেকে ৭ দিনের মধ্যেই বাড়িতে পিভিসি কার্ড চলে আসে।

Follow Us