AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul on Mamata: ‘নিজের পরিবারের কাছেই সুরক্ষিত নন মমতা’! বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার

Agnimitra Paul attacks Mamata Banerjee: অগ্নিমিত্রা বলেন, "এটা তাঁর ব্যাপার যে তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন। কিন্তু বাইরের লোকেদের থেকে তো পরিবারের লোকেদের কাছে তাঁর সবথেকে ভয়।"

Agnimitra Paul on Mamata: 'নিজের পরিবারের কাছেই সুরক্ষিত নন মমতা'! বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার
অগ্নিমিত্রা ও মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 1:25 PM
Share

কলকাতা: নিজের বাড়িতেই নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? বাইরের লোক নয় বরং পরিবারের লোকের কাছেই বেশি ভয়!এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের বাড়ি থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাতেই মমতার পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও-দের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপাতত, মমতার পুলিশ কিয়স্ক সম্পূর্ণ ফাঁকা। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুলিশি নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গেই মন্ত্রী অগ্নিমিত্রার বিস্ফোরক দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Agnimitra Paul on Mamata) নিজের পরিবারের কাছেই নিরাপদ নন।

ঠিক কী বলেছেন অগ্নিমিত্রা?

অগ্নিমিত্রা বলেন, “এটা তাঁর ব্যাপার যে তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন। কিন্তু বাইরের লোকেদের থেকে তো পরিবারের লোকেদের কাছে তাঁর সবথেকে ভয়। কারণ এর আগেও আমরা এরকম অনেক ঘটনা শুনেছি। পরিবারের কাছেই তিনি নিরাপদ নন। সেখানে তাঁকে কে বাঁচাবে। রাজ্য সরকারের সুরক্ষা নেবেন কি না, সেটা তাঁর ব্যাপার।”

অগ্নিমিত্রার আরও অভিযোগ, গত ১৫ বছরে বাংলার মানুষকে খাদের ধারে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছরে বাংলার মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। বিশাল কনভয়, বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড, কম তো অত্যাচার করেননি। আপনি এখন দেখাচ্ছেন সুরক্ষা চান না। এসব তো বাংলার মানুষ বিচার করবে। ১৫ বছর নিজেকে সুরক্ষিত করে বাংলার মানুষকে পাহাড়ের ধারে ঠেলে দিয়েছিলেন। ধাক্কা দেওয়াটা শুধু বাকি ছিল।”

বিগত প্রায় ২০ বছর ধরে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও হিসেবে কাজ করতেন, তাঁদের বুধবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পিএসও-র দায়িত্ব দিয়ে ৪-৫ জনকে পাঠানো হলেও তাঁদের নিতে চাননি মমতা। এই বিষয়ে ডেরেক ও ব্রায়েন জানান, রাত সাড়ে ৯টায় কয়েকজন অচেনা অফিসারকে বাড়িতে পাঠানো হয়েছিল। মমতা তাঁদের চেনেন না। তাই ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁদের।

Follow Us