AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anupam Kher fitness: ৭১ বছর বয়সেও ফিট! অনুপম খের খান এই বিশেষ রুটি, উপকারিতা জানেন?

Anupam Kher diet secret: অনুপম খের ফিটনেস (Anupam Kher fitness) ধরে রাখতে ৭১ বছর বয়সেও যে রুটিন মেনে চলছেন, তা এককথায় বেশ প্রশংসনীয়। দামি ডায়েট নয়, বরং ওজন কমাতে এবং সুগার নিয়ন্ত্রণে রাখতে তাঁর রোজকার পাতে থাকছে এমন এক কম দামি সুপারফুড, যার ম্যাজিক জানলে চমকে যাবেন।

| Updated on: Jun 18, 2026 | 12:50 PM
Share
৭১ বছর বয়সেও অভিনেতা অনুপম খেরের ফিটনেস এবং এনার্জি লেভেল যেকোনও তরুণকে অনায়াসে চ্যালেঞ্জ করতে পারে। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর একটি হাই-ইনটেনসিটি ওয়ার্কআউটের ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে, যেখানে অত্যন্ত নিখুঁত টেকনিকে ব্যাক মাসল অ্যাক্টিভেট করতে দেখা গিয়েছে তাঁকে। চিরতরুণ এই বর্ষীয়ান তারকা নিজেই এক সাক্ষাৎকারে খোলসা করেছেন তাঁর এই ফিট থাকা আর এভারগ্রিন এনার্জির আসল সিক্রেট। Gemini Ai

1 / 8
দিনের শুরুটা অভিনেতা করেন একদম ছিমছাম কিন্তু দারুণ পুষ্টিকর এক রুটিন দিয়ে। সকালের প্রথম পানীয় হিসেবে তিনি বেছে নেন রাতে ভিজিয়ে রাখা সবজা বীজ এবং ব্রেকফাস্টে তাঁর পছন্দ এক বাটি চিয়া সিডস বোল। শরীর চনমনে রাখতে এই বোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় হরেক রকমের বাদাম, ড্রাই ফ্রুটস, কোকোনাট মিল্ক আর সামান্য খেজুর। Gemini Ai

2 / 8
দুপুর কিংবা রাতের খাবারে কোনও রাজকীয় আয়োজন নয়, বরং অত্যন্ত সাধারণ হোম-মেড ফুডেই ভরসা রাখেন অনুপম খের। তাঁর লাঞ্চ আর ডিনারের মেনুতে মাস্ট হল একটি সাধারণ মরশুমি সবজি আর জোয়ারের রুটি। তবে অভিনেতা বেশ মজার ছলেই মেনে নিয়েছেন যে, ফিটনেস দিলেও স্বাদের দিক থেকে এই জোয়ারের রুটি কিন্তু একেবারেই আহামরি কিছু নয়। Gemini Ai

3 / 8
একবার এক ইন্টারভিউর সেটে চমত্কার চিনা খাবার কিংবা গরম গরম ডিমসামের অফার থাকলেও তিনি তা একঝটকায় ফিরিয়ে দেন। তার বদলে বাড়ি থেকে আনা সাধারণ ডাল, ঢ্যাঁড়শ চচ্চড়ি আর জোয়ারের রুটি খেতেই বেশি পছন্দ করেছিলেন তিনি। ভারতের বাজারে এই জোয়ারের দাম প্রতি কেজিতে মাত্র ৮০ টাকার কাছাকাছি, যা মেদ ঝরাতে ম্যাজিকের মতো কাজ করে। Gemini Ai

4 / 8
পুষ্টিবিজ্ঞানীদের মতে, জোয়ার হল আদতে একটি অত্যন্ত শক্তিশালী নিউট্রিশনাল সুপারফুড। জোয়ারে থাকা জটিল কার্বোহাইড্রেট (Complex Carbs) মানুষের পরিপাকতন্ত্রে খুব ধীরগতিতে ভাঙার ফলে রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়ে না। এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এবং বারবার খাওয়ার খিদে কমিয়ে মেদ জমতেই দেয় না। Gemini Ai

5 / 8
বিভিন্ন মেডিকেল গবেষণায় দেখা গিয়েছে, ওবেসিটি বা স্থূলতার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা টানা আট সপ্তাহ ডায়েটে সামান্য জোয়ার রাখতেই তাঁদের বডি ফ্যাট দ্রুত কমতে শুরু করেছে। সাধারণ গম বা চালের তুলনায় জোয়ার শরীরের অতিরিক্ত চর্বি গলাতে অনেক বেশি অ্যাক্টিভ ভূমিকা নেয়। ওজনের পাশাপাশি এটি শরীরের ক্রনিক ইনফ্লামেশন বা অভ্যন্তরীণ প্রদাহ কমাতেও সমান পারদর্শী। Gemini Ai

6 / 8
জোয়ারের অন্যতম বড় গুণ হল এর হাই-অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফেনোলিক যৌগ, যা ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনে। বিশেষ করে জোয়ারে থাকা ট্যানিন স্তন ক্যানসারের কোষ ধ্বংস করতে সরাসরি লড়াই করে। এর পাশাপাশি এটি শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে, যা ডায়াবেটিস রোগীদের জন্য এক পরম ওষুধ। Gemini Ai

7 / 8
শরীরে দিনভর ভরপুর এনার্জির জোগান দিতে জোয়ারের জুড়ি মেলা ভার, কারণ এটি ভিটামিন বি-কমপ্লেক্সের একটি পাওয়ারহাউস। এই ভিটামিন খাবার থেকে পাওয়া কার্বোহাইড্রেটকে সরাসরি এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করে। যার ফলে শরীরের প্রতিটি পেশি ও কোষ সচল থাকে। Gemini Ai

8 / 8
Follow Us