Gold Exchange Offer: সোনা কিনতে বারণ করেছেন প্রধানমন্ত্রী, সস্তায় সোনা কেনার সুযোগ করে দিচ্ছে এই জুয়েলার্সরা… কীভাবে জানুন?
Cheap Gold Buying Offer: প্রধানমন্ত্রী মোদী আগামী এক বছর সোনা না কেনার আর্জি জানানোর পরই এবং সোনা-রুপোর আমদানি শুল্ক বৃদ্ধির পর বিভিন্ন জুয়েলার্সের স্টকে পতন হয়েছে। তবে জুয়েলার্সরা ইতিমধ্যেই বিকল্প খুঁজে বের করেছেন। সোনার গহনা নতুন করে না কিনে, তারা গ্রাহকদের সোনা এক্সচেঞ্জ করতে বলছেন।

নয়া দিল্লি: ইরান-আমেরিকার সংঘাত গোটা বিশ্বের উপরে প্রভাব ফেলেছে। জ্বালানির দাম বাড়ছে। ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ক্রমাগত পতন হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আগামী এক বছর সোনা না কেনার আর্জি জানিয়েছেন। তাহলে কি সোনা-রুপোর গহনা আর কেউ কেনাকাটি করবেন না? সোনার দোকানদাররাই বা কী করবেন?
প্রধানমন্ত্রী মোদী আগামী এক বছর সোনা না কেনার আর্জি জানানোর পরই এবং সোনা-রুপোর আমদানি শুল্ক বৃদ্ধির পর বিভিন্ন জুয়েলার্সের স্টকে পতন হয়েছে। তবে জুয়েলার্সরা ইতিমধ্যেই বিকল্প খুঁজে বের করেছেন। সোনার গহনা নতুন করে না কিনে, তারা গ্রাহকদের সোনা এক্সচেঞ্জ করতে বলছেন।
মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, সোনা-রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে ১৫ শতাংশ করার জেরে জুয়েলারি সাপ্লাই চেইনে বিরাট বড় প্রভাব পড়েছে। যেহেতু সোনার দাম অনেকটাই বাড়ছে, তার খরচ কমাতে পুরনো সোনা এক্সচেঞ্জ অনেকটাই সাহায্য করতে পারে। পুরনো সোনা এক্সচেঞ্জ করে নতুন সোনা কেনা যেতে পারে।
কোন কোন জুয়েলার্স অফার দিচ্ছে?
তানিষ্ক-
তানিষ্ক (Tanishq) কোম্পানি নতুন একটি বাম্পার ক্যাম্পেন শুরু করেছে, যার নাম #OldGoldNewIndia। পুরনো সোনা নিয়ে এলে, তাতে কোনও কাটছাট না করেই তার বদলে নতুন সোনার গহনা দেওয়া হবে। তা সে ৯ ক্যারেটের সোনাই কিনুন না কেন, যে কোনও বিশুদ্ধতার সোনা এক্সচেঞ্জ করেই নতুন সোনা পাওয়া যাবে।
কল্যাণ জুয়েলার্স-
কল্যাণ জুয়েলার্সও নতুন একটি প্রোগ্রাম শুরু করেছে, যার নাম নেশন ফার্স্ট-গোল্ডফরইন্ডিয়া (Nation First – Gold4India)। পুরনো সোনা এক্সচেঞ্জ করে নতুন সোনা কেনা যাবে। একইসঙ্গে ১৮ ক্যারেটের সোনা কিনতেও গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে। দেশের ৩২৪টি দোকানে পুরনো, অব্যবহৃত, এমনকী ভাঙা সোনার গহনাও এক্সচেঞ্জ করা যাবে। সম পরিমাণের নতুন আমদানি করা সোনা পাওয়া যাবে তার বদলে।
