AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: পকেট ফাঁকা হবে না, ভরবে মন, আজ আবার কমল সোনার দাম! সস্তা রুপোও

Gold-Silver Rate: অনেকে প্ল্যানিং শুরু করে দিয়েছেন যে পুজোয় নিজেকে কীভাবে নতুন সাজে সাজাবেন। মহিলাদের সবথেকে কাছের বন্ধু হল সোনা। আর পুজোর মাসেই লাগাতার সস্তা হচ্ছে সোনা। আজও তার ব্যতিক্রম হল না।

Gold Price Today: পকেট ফাঁকা হবে না, ভরবে মন, আজ আবার কমল সোনার দাম! সস্তা রুপোও
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Sep 06, 2024 | 9:27 AM
Share

কলকাতা: সেপ্টেম্বর পড়ে গিয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই দুর্গা পুজো। ইতিমধ্যেই অনেকে প্ল্যানিং শুরু করে দিয়েছেন যে পুজোয় নিজেকে কীভাবে নতুন সাজে সাজাবেন। মহিলাদের সবথেকে কাছের বন্ধু হল সোনা। আর পুজোর মাসেই লাগাতার সস্তা হচ্ছে সোনা। আজও তার ব্যতিক্রম হল না। সোনার দাম যেমন কমল, তেমন রুপোও সস্তা হল বেশ অনেকটা। আপনারও যদি সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, শুক্রবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৬ হাজার ৬৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৫৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা। একইভাবে ১০০ টাকা দাম কমেছে একদিনে।

রুপোর দাম-

আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৮৪ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...