AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: ৭ হাজারের নীচে খাঁটি সোনা! পুজোর আগে এমন অফার আর মিলবে না…

Gold-Silver Rate: চলতি মাসের শুরু থেকে নিম্নমুখী ছিল সোনার দর। গণেশ চতুর্থী পর্যন্ত লাগাতার কমছিল সোনার দাম। তবে পুজো কাটতই ফের দামি হল সোনা। বুধবারে একধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম।

Gold Price Today: ৭ হাজারের নীচে খাঁটি সোনা! পুজোর আগে এমন অফার আর মিলবে না...
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Sep 12, 2024 | 9:43 AM
Share

কলকাতা:  লক্ষ্মীবারে মুখ ভার সোনাপ্রেমীদের। ফের বাড়ল হলুদ ধাতুর দাম। চলতি মাসের শুরু থেকে নিম্নমুখী ছিল সোনার দর। গণেশ চতুর্থী পর্যন্ত লাগাতার কমছিল সোনার দাম। তবে পুজো কাটতই ফের দামি হল সোনা। বুধবারে একধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। আজ, বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। সামান্য হলেও বাড়ল সোনার দাম। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। আজ যদি আপনার সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর নতুন দর কত হল, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে আজ খরচ হবে ৭৩২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৭৩ হাজার ২৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা বেড়েছে সোনার দাম।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৫ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও একদিনে ১০০ টাকা বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৬৬০ টাকা। ১ কেজি রপো কিনতে খরচ পড়বে ৮৬ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়