AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol-Diesel Price: পেট্রোল-ডিজেলের উপর বাড়ল করের বোঝা! এবার কি তবে দাম বাড়বে তেলের?

Petrol-Diesel Price: আন্তর্জাতিক বাজারে যখন ক্রমাগত দাম পড়ছে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের, সেই সময় হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র? প্রশ্ন তুলছে একাংশ।

Petrol-Diesel Price: পেট্রোল-ডিজেলের উপর বাড়ল করের বোঝা! এবার কি তবে দাম বাড়বে তেলের?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 4:08 PM
Share

নয়াদিল্লি: মধ্যবিত্তদের যেন দুঃখের শেষ নেই। একদিকে হু হু করে দাম বাড়ছে সোনার। পরিস্থিতি এমনই, যখন তখন ছুঁয়ে যেতে পারে এক লক্ষের গন্ডি। অন্যদিকে, কষ্টের টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে বাড়তি ‘ঝামেলা’। ট্রাম্পের খোঁচায় দিনদিন লাল হচ্ছে পোর্টফোলিও। এবার সেই আবহেই পেট্রোল-ডিজেলের উপর বাড়ল শুল্কের পরিমাণ।

সোমবার গোটা দেশজুড়ে তেলে ২ টাকা আবগারি শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বাজারে যখন ক্রমাগত দাম পড়ছে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের, সেই সময় হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র? প্রশ্ন তুলছে একাংশ।

তবে এই দাম বৃদ্ধির কারণে যে সরাসরি গ্রাহকদের পকেটে আপাতত চাপ পড়বে না বলেই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত ওয়েল মার্কেটিং কোম্পানি। সরকার তরফে জানানো হয়েছে, এই শুল্ক বৃদ্ধির জেরে একটু বেশি কর গুণতে হবে রাষ্ট্রায়ত্ত ওয়েল মার্কেটিং কোম্পানিকে। কিন্তু তার প্রভাব আপাতত খুচরো বিক্রির উপর পড়বে না। তবে কতদিন অবধি সেই প্রভাবের স্রোতকে রুখে ধরা হবে, সেই নিয়ে কিছু স্পষ্ট করেনি কেন্দ্র ও ওয়েল মার্কেটিং কোম্পানি।

কবে থেকে কার্যকর হবে এই বর্ধিত শুল্ক? এই প্রসঙ্গে অর্থমন্ত্রক তরফে জানানো হয়েছে, আগামী ৮ই এপ্রিল থেকে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের উপর কার্যকর করা হবে এই বর্ধিত শুল্ককে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...