AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HP, Indane বা Bharat Gas-র গ্রাহকরা সাবধান! ১ জুলাই থেকে নাও পেতে পারেন LPG Cylinder

LPG Connection Rules: যদি কোনও গ্রাহক নিজে থেকে এলপিজি কানেকশন ছেড়ে দেন, তাহলে তাকে একটি কুপন দেওয়া হবে, যা তিনি ভবিষ্যতে যদি ফের এলপিজি কানেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, তখন এই কুপন ব্যবহার করতে পারবেন।

HP, Indane বা Bharat Gas-র গ্রাহকরা সাবধান! ১ জুলাই থেকে নাও পেতে পারেন LPG Cylinder
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jun 29, 2026 | 12:41 PM
Share

নয়া দিল্লি: আর মাত্র একটা দিন। ১ জুলাই থেকে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে একাধিক নিয়মে পরিবর্তন আসছে। এর মধ্যে এমন নিয়মও রয়েছে, যেখানে এলপিজি কানেকশন (LPG Connection) বা সংযোগ বন্ধ হয়ে যাবে। কী সেই নিয়ম জানেন?

এলপিজি কানেকশন বন্ধ হয়ে যাবে-

গত মাসেই কেন্দ্রীয় সরকার এলপিজি (রেগুলেশন অব সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন) অ্যামেন্ডমেন্ট অর্ডার কার্যকরী করে। নতুন এই নিয়মে যে ব্যক্তির কাছে যদি এলপিজি (LPG) ও পিএনজি (PNG)- উভয় কানেকশনই থাকে, তবে তাকে এলপিজি কানেকশন ছেড়ে দিতে হবে। একসঙ্গে দুটি কানেকশন বা সংযোগ রাখা যাবে না। ইন্ডেন (Indane), এইচপি (HP) বা ভারত গ্যাস (Bharat Gas)- যে সংস্থারই সংযোগ থাকুক না কেন, ৩০ দিনের মধ্য়ে তা ডিসকানেক্টেড হয়ে যাবে। 

যদি কোনও গ্রাহক নিজে থেকে এলপিজি কানেকশন ছেড়ে দেন, তাহলে তাকে একটি কুপন দেওয়া হবে, যা তিনি ভবিষ্যতে যদি ফের এলপিজি কানেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, তখন এই কুপন ব্যবহার করতে পারবেন।

গত মার্চ মাসেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, যে সমস্ত জায়গায় পিএনজি সরবরাহ বর্তমান, সেখানে তিন মাসের মধ্যে এলপিজি গ্রাহকদের পিএনজি কানেকশনে ট্রান্সফার করতে হবে। যদি কেউ নিয়ম না মানেন, তবে এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেহেতু মার্চ মাসে এই ডেডলাইন দেওয়া হয়েছিল, সেই হিসাবে জুন মাসেই সময়সীমা শেষ হচ্ছে। ১ জুলাই থেকে এলপিজি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। 

তাই যে এলাকায় ইতিমধ্যেই পিএনজি সংযোগ রয়েছে এবং পিএনজি সরবরাহ হয়, সেখানের বাসিন্দাদের অবিলম্বে পিএনজি কানেকশনই নিতে হবে। এলপিজি সিলিন্ডার আর ব্যবহার করতে পারবেন না।

ই-কেওয়াইসি আপডেট-

উজ্জ্বলা যোজনার গ্রাহক যারা, তাদের ৩০ জুনের মধ্যে ই-কেওয়াইসি আপডেট করতেই হবে। যদি ই-কেওয়াইসি না করান, তাহলে সাবসিডি বা ভর্তুকি বন্ধ হয়ে যাবে।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১