India’s First Hydrogen Train: জ্বালানির চিন্তা নেই, ভারতে এবার জলে চলবে ট্রেন! কোন রুট, কত স্পিড-সব জেনে নিন
Hydrogen train India route: স্বচ্ছ ও শক্তি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থার দিকেই ঝুঁকছে সরকার। এতেই প্রথম পদক্ষেপ হতে চলেছে হাইড্রোজেন ট্রেন। বুধবার ভারতীয় রেলওয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে ভারতীয় রেল ১০ কামরার হাইড্রোজেন ফুয়েল সেল ভিত্তিক ট্রেন চালানোয় অনুমোদন দিয়েছে। শীঘ্রই এই ট্রেন চালুর দিন ঘোষণা করা হবে।

নয়া দিল্লি: ভারতীয় রেলওয়ের (Indian Railways) বিরাট চমক। ভারতে এবার চালু হবে এমন ট্রেন, যা পেট্রোল-ডিজেল বা বিদ্যুতে নয়, জলে ছুটবে। দেশে চালু হতে চলেছে হাইড্রোজেন চালিত ট্রেন (Hydrogen Train)। কবে থেকে চালু হচ্ছে এই ট্রেন? কোন রুটে ছুটবে?
স্বচ্ছ ও শক্তি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থার দিকেই ঝুঁকছে সরকার। এতেই প্রথম পদক্ষেপ হতে চলেছে হাইড্রোজেন ট্রেন। বুধবার ভারতীয় রেলওয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে ভারতীয় রেল ১০ কামরার হাইড্রোজেন ফুয়েল সেল ভিত্তিক ট্রেন চালানোয় অনুমোদন দিয়েছে। শীঘ্রই এই ট্রেন চালুর দিন ঘোষণা করা হবে।
ট্রেনের বিশেষত্ব-
১২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেমে চলবে এই ট্রেন। হাইড্রোজেনের সঙ্গে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। সেই বিদ্যুতেই চলবে ট্রেন। নির্গত হবে শুধু জলীয় বাষ্প। এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৭৫ কিলোমিটার। ইতিমধ্যেই জিন্দে একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন স্টোরেজ ও রি-ফুয়েলিং ফেসিলিটি তৈরি করা হয়েছে।
ভারতে হাইড্রোজেন ট্রেন প্রজেক্ট চালু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জার্মানি, চিন, জাপান, আমেরিকার মতো হাতে গোনা কয়েকটি দেশেই হাইড্রোজেন ট্রেন চলে। সেই তালিকায় এবার ভারতেরও নাম যুক্ত হচ্ছে।
কোন রুটে চলবে এই ট্রেন?
নর্থান রেলওয়ের হরিয়ানা সেকশনে প্রথম চলবে এই ট্রেন। আপাতভাবে হরিয়ানার জিন্দ থেকে সোনিপত সেকশন পর্যন্ত চলবে এই ট্রেন।
