আমূল পাল্টে যাচ্ছে চাকরিজীবীদের আয়কর রিটার্নের নিয়ম, জানুন New Income Tax rules, 2026
চাটার্ড অ্যাকাউন্টেন্ট অবিনাশ রাওয়ের মতে, ২০২৬ সালের কর আইনে নিয়মগুলি আরও স্পষ্ট করে বোঝানো হয়েছে এবং কমপ্লায়েন্স প্রক্রিয়াকে সহজ করা হয়েছে। এছাড়াও ফর্ম 26 AS ও ফর্ম 16-এর পরিবর্তে ফর্ম ১৬৮ ও ফর্ম ১৩০ চালু করা হবে।

কলকাতা : চলতি অর্থবর্ষ শেষ হতে বাকি আর ১০ দিন। এরপরেই শুরু হবে নতুন অর্থবর্ষ। পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে। আর এই নতুন অর্থবর্ষে বেশ কিছু পরিবর্তন আসছে আয়কর নিয়মে। ‘আয়কর বিধি ২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গাড়ি, বাড়ির ঋণের উপর করে ব্যাপক পরিবর্তন হতে চলেছে। আয়কর নিয়মের জটিলতাকে সহজ করাই মূল লক্ষ্য বলে সরকারের যুক্তি।
কী কী নতুন পরিবর্তন করা হয়েছে ?
1. নন-অডিট করদাতাদের ITI-3 ও ITI-4 কর জমা দেওয়ার শেষ দিন বাড়ানো হয়েছে। এতদিন ৩১ জুলাই-এর মধ্যে তাঁদের কর জমা দিতে হত। এবার সেই দিন বাড়িয়ে করা হয়েছে ৩১ অগাস্ট। কিন্তু ITI-1 ও ITI-2-এর সময়সীমা থাকছে ৩১ জুলাই পর্যন্তই। আগের মতোই ট্যাক্স অডিট হবে ৩১ অক্টোবর।
2. বেতনভুক কর্মীদের নিয়মেও পরিবর্তন এসেছে। মিল কার্ড ও এইচআরের (HRA) নিয়মেও এসেছে বড় বদল। আগে মিল কার্ডে একবেলার খরচের পরিমাণ ছিল ৫০ টাকা। এবার সেই অঙ্কই বেড়ে হয়েছে ২০০ টাকা। এছাড়া বছরে ১৫ হাজার টাকা অবধি গিফট কার্ড ব্যবহার করা যাবে।
3. শিক্ষাভাতা আগে ছিল মাসে ১০০ টাকা। সেটাই বাড়িয়ে করা হল ৩০০০ টাকা।
4. সন্তানের হোস্টেলের খরচ আগে ছিল আগে ছিল মাসে ৩০০ টাকা। সেই অর্থ বাড়িয়ে করা হয়েছে ৯০০০ টাকা।
5. এখন থেকে দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ের পাশাপাশি আহমেদাবাদ, পুনে, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও ৫০% HRA (House Rent Allowance) ছাড় দাবি করা যাবে। EY India-র ট্যাক্স পার্টনার জয়েশ সাঙ্ঘভী বলেছেন,”আরও বেশি শহরে এই সুবিধে পাওয়া যাবে। এছাড়াও শিক্ষা ও হোস্টেল ভাতার ছাড়ও বাড়বে।” তাঁর মতে, এই নতুন নিয়মের ফলে কর দপ্তর ও কর দাতা – দুই পক্ষের ফলেই করদান একটি সহজ বিষয় হয়ে উঠবে। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী ফর্ম 12A-তে বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক জানানো বাধ্যতামূলক।
6. অফিস থেকে দেওয়া গাড়ির ক্ষেত্রে মাসে ৮০০০ থেকে ১০০০০ টাকা ট্যাক্স ধার্য হবে। তবে এটা পুরোটাই নির্ভর করবে গাড়ির ইঞ্জিনের উপর।
7. Future & Options (F&O) ট্রেডারদের জন্য সুখকর খবর নেই। ফিউচারের ক্ষেত্রে STT বেড়েছে ০.০২% থেকে ০.০৫% এবং অপশনসের ক্ষেত্রে STT বেড়েছে ০.০১% থেকে ০.১৫%।
8. ১ এপ্রিল থেকে বাইব্যাক থেকে প্রাপ্ত অর্থ ক্যাপিটাল মূল্য হিসেবে গণ্য করা হবে।
9. বিদেশের ট্যুর প্যাকেজ, শিক্ষা ও চিকিৎসার জন্য কমিয়ে ৫% থেকে ২% করা হয়েছে।
চাটার্ড অ্যাকাউন্টেন্ট অবিনাশ রাওয়ের মতে, ২০২৬ সালের কর আইনে নিয়মগুলি আরও স্পষ্ট করে বোঝানো হয়েছে এবং কমপ্লায়েন্স প্রক্রিয়াকে সহজ করা হয়েছে। এছাড়াও ফর্ম 26 AS ও ফর্ম 16-এর পরিবর্তে ফর্ম ১৬৮ ও ফর্ম ১৩০ চালু করা হবে। তিনি আরও বলেছেন, ২০২৬ সালের কর বিধি করদাতাদের স্বস্তি দিয়েছে, ফলে করদানের কাঠামোকে ব্যবহারকারীদের সুবিধার্থে আরও স্বচ্ছ ও কার্যকর করে তোলা সম্ভব হবে। নতুন এই করব্যবস্থা থেকে করদাতারা অনেক সুবিধা পাবেন ও সিস্টেমের স্বচ্ছতার ফলে তাঁদের কোনও আইনি জটিলতায় জড়াতে হবে না, এমনই আশা বিশেষজ্ঞদের।
