AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Ticket Discount: সস্তায় চড়বেন ট্রেন, টিকিট কাটলেই বাম্পার ডিসকাউন্ট! কীভাবে শিখে নিন…

Indian Railways: ভারতীয় রেলওয়ের নিজস্ব অ্যাপ এটি। রেলওয়ান অ্যাপ থেকে রিজার্ভ, আন-রিজার্ভ ও প্ল্যাটফর্ম টিকিট কাটা যায়। পাশাপাশি লাইভ ট্রেন লোকেশন ট্র্য়াকিং, পিএনআর স্টেটাস, মিল বুকিং, অভিযোগ জানানোর মতো যাবতীয় সুবিধাও পাওয়া যায়।  

Train Ticket Discount: সস্তায় চড়বেন ট্রেন, টিকিট কাটলেই বাম্পার ডিসকাউন্ট! কীভাবে শিখে নিন...
ট্রেনের টিকিট কাটলেই পাবেন ডিসকাউন্ট।Image Credit: X
| Updated on: Jan 02, 2026 | 11:01 AM
Share

নয়া দিল্লি: ট্রেনের টিকিট কাটার জন্য কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ানোর দিন এখন অতীত। অনলাইনেই কয়েকটা ক্লিকে কেটে নেওয়া যায় ট্রেনের টিকিট। নতুন বছর থেকে এবার আরও সুবিধা। অনলাইনে ট্রেনের টিকিট কাটলে এবার পাবেন ডিসকাউন্টও। কীভাবে পাবেন এই ডিসকাউন্ট, দেখে নিন-

ভারতীয় রেলওয়ের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। এবার থেকে রেলওয়ান (RailOne) মোবাইল অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটলে পাওয়া যাবে তিন শতাংশ ডিসকাউন্ট। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং ডিজিটাল টিকিটের প্রচার আরও বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত এই ডিসকাউন্ট পাওয়া যাবে।

কীভাবে ডিসকাউন্ট পাবেন?

রেলওয়ান অ্যাপ থেকে টিকিট কাটলেই, যে কোনও ডিজিটাল মাধ্যমে অর্থাৎ ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টের সময় এই ডিসকাউন্ট পাওয়া যাবে। অসংরক্ষিত রিজার্ভেশনে টিকিটের দামে তিন শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। আর-ওয়ালেট (R-Wallet) দিয়ে পেমেন্ট করলেও তিন শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। 

প্রসঙ্গত, রেলওয়ান অ্যাপ থেকে রিজার্ভ, আন-রিজার্ভ ও প্ল্যাটফর্ম টিকিট কাটা যায়। পাশাপাশি লাইভ ট্রেন লোকেশন ট্র্য়াকিং, পিএনআর স্টেটাস, মিল বুকিং, অভিযোগ জানানোর মতো যাবতীয় সুবিধাও পাওয়া যায়।

Follow Us
BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর
BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?