AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Payment: UPI Pin-ও লাগবে না, এবার আপনার আঙুলের ছোঁয়াতেই হয়ে যাবে অনলাইন পেমেন্ট!

PhonePe: ফোনপে-র তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ডিভাইস লেভেলে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু করায় ভিড় বা জনবহুল জায়গাতেও ইউপিআই পিন না দিয়েই অনলাইন পেমেন্ট করা যাবে। এতে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যাবে। 

Online Payment: UPI Pin-ও লাগবে না, এবার আপনার আঙুলের ছোঁয়াতেই হয়ে যাবে অনলাইন পেমেন্ট!
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Feb 20, 2026 | 2:14 PM
Share

আরও আধুনিক হচ্ছে প্রযুক্তি। নতুন নতুন প্রযুক্তিতে সমস্ত কাজই আরও সহজ হচ্ছে। এখন বহু মানুষই অনলাইনে পেমেন্ট করেই অভ্যস্ত। ইউপিআই পেমেন্ট সিস্টেমগুলির মধ্যে গুগল পে, ফোনপে বহুল ব্যবহৃত। এবার অনলাইন পেমেন্টে নতুন পরিষেবা আনল ফোনপে (PhonePe)। এবার থেকে আঙুলের স্পর্শেই অনলাইন পেমেন্ট করা যাবে।

সম্প্রতিই ফোনপে ইউপিআই পেমেন্টের জন্য বায়োমেট্রিক অথেনটিকেশন পরিষেবা চালু করেছে। নতুন ফিচারে ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনের সিকিউরিটি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে। পেমেন্ট করার জন্য আলাদাভাবে ইউপিআই পিন (UPI PIN) দিতে হবে না।

ফোনপে-র তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ডিভাইস লেভেলে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু করায় ভিড় বা জনবহুল জায়গাতেও ইউপিআই পিন না দিয়েই অনলাইন পেমেন্ট করা যাবে। এতে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

জানানো হয়েছে, টু ফ্যাক্টর অথেনটিকেশনের অংশ হিসাবে বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহার করা হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনপে থেকে সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত পাঠানো যাবে। এর থেকে বেশি যদি টাকা পাঠাতে চান, তাহলে সেক্ষেত্রে ইউপিআই পিন লাগবে। অর্থাৎ ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে এখন থেকে আর কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করতে হবে না। শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়েই পেমেন্ট করা যাবে।

বর্তমানে এই ফিচার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ রয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রেকগনিজশনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যাবে। আইওএস (iOS) সিস্টেমেও শীঘ্রই এই ফিচার পাওয়া যাবে।

কীভাবে পেমেন্ট করবেন?

  • প্রথমে ফোনপে অ্যাপ খুলুন
  • এবার প্রোফাইলে গিয়ে ম্যানেজ পেমেন্ট অপশনে ক্লিক করুন
  • এবার বায়োমেট্রিক পে আইকনে ক্লিক করুন
  • এরপরে বায়োমেট্রিক অথেনটিকেশন ফর ইউপিআই পেমেন্ট ফর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করুন।
  • এবার ইউপিআই পিন ও বায়োমেট্রিক দিয়ে  ওয়ান টাইম সেটআপ করুন।