T20 World Cup: বিশ্বকাপেই অবসরের ঘোষণা কানাডার নাভনীত ধালিওয়ালের
আফগানিস্তানের বিরুদ্ধে কানাডার এই ম্য়াচ নভনীতের জীবনের ৪৯তম আন্তর্জাতিক ম্যাচ। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তাঁর সংগ্রহ ১৩০৫ রান। কানাডার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নভনীতই একমাত্র ব্যাটার যিনি ১০০০এর বেশি রান করেছেন। তাঁর ধারাবাহিকতা ও আক্রমণাত্মক ব্যাটিং সব মিলিয়ে, দলের ভরসা ছিলেন তিনি। পঞ্জাবের চণ্ডীগড়ে জন্ম নভনীতের। ক্রিকেট শুরুও করেন ভারতে। কিন্তু ২০১০ সালে মাত্র ২২ বছর বয়সে পড়াশোনার কারণে তিনি কানাডায় পাড়ি দেন।

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কানাডার অভিজ্ঞ ওপেনার নভনীত ধালিওয়াল। ৩৭ বছর বয়সী এই ব্যাটার জানিয়েছেন, কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ খেললেন। বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ বিশ্বকাপে তিনিই প্রথম কানাডিয়ান ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেন। সেই ইনিংস শুধু তাঁর ব্যক্তিগত মাইলফলকই নয়, ক্রিকেটে ‘শিশু’ কানাডাকে উত্থানের স্বপ্ন দেখিয়েছিল। চাপ সামলে খেলার ক্ষমতাই তাঁকে দলের অন্যতম সেরা প্লেয়ার করে তুলেছিল।
আফগানিস্তানের বিরুদ্ধে কানাডার এই ম্য়াচ নভনীতের জীবনের ৪৯তম আন্তর্জাতিক ম্যাচ। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তাঁর সংগ্রহ ১৩০৫ রান। কানাডার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নভনীতই একমাত্র ব্যাটার যিনি ১০০০এর বেশি রান করেছেন। তাঁর ধারাবাহিকতা ও আক্রমণাত্মক ব্যাটিং সব মিলিয়ে, দলের ভরসা ছিলেন তিনি। পঞ্জাবের চণ্ডীগড়ে জন্ম নভনীতের। ক্রিকেট শুরুও করেন ভারতে। কিন্তু ২০১০ সালে মাত্র ২২ বছর বয়সে পড়াশোনার কারণে তিনি কানাডায় পাড়ি দেন। সেখানেই শুরু হয় তাঁর ক্রিকেটের অধ্যায়। পরিশ্রমের জেরে দ্রুত জায়গা করে নেন জাতীয় দলে।
কানাডার হয়ে একাধিক ম্য়াচে অধিনায়কত্বও করেছেন নভনীত। নতুন ক্রিকেটারদের কাছে তাঁর এই ক্রিকেট সফর অনুপ্রেরণার। তিনি প্রমাণ করে দিয়েছেন যে দেশের হয়ে খেলেও বিশ্বমঞ্চে ছাপ ফেলা সম্ভব। বিশ্বকাপের মঞ্চেই তাই অসরের সিদ্ধান্ত নিলেন তিনি। দেশের জার্সিতে শেষবার মাঠে নামার মুহূর্তটি নিঃসন্দেহে কষ্টের। আবার উপভোগ্যও বটে। নভনীত ধালিওয়াল ইতি টানলেন তাঁর জাতীয় ক্রিকেট সফরের। তবে তাঁর রেকর্ড ও অবদান স্মরণীয় হয়ে থাকবে কানাডার ক্রিকেটে।
