Petrol-Diesel Price Hike: ভোট মিটলেই পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ২৫ টাকা বেড়ে যাবে? কী বলছে কেন্দ্র
Post Election Price Rise India: কেন্দ্রের তরফে উল্লেখ করা হয়েছে যে বিগত চার বছর ধরে বিশ্বে শক্তি সঙ্কট ও অস্থিরতা দেখা দিলেও, ভারতেই পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়নি। ভারত সরকার ও অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি থেকে ভারতের নাগরিকদের রক্ষা করেছে।

নয়া দিল্লি: ভোট মিটলেই পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাবে? লিটার প্রতি নাকি ২৫ থেকে ২৮ টাকা দাম বেড়ে যেতে পারে। এমনটাই দাবি একটি সংস্থার। সত্যিই কি তাই? এই জল্পনার জবাব দিল কেন্দ্রীয় সরকার। কী বলা হল?
কোটাক ইন্সটিটিউশনাল ইক্যুয়িটির তরফে সতর্ক করা হয়েছিল যে ভোট মিটলেই নাকি লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম ২৫ থেকে ২৮ টাকা বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানায় পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কোনও সম্ভাবনা নেই। এই তথ্য বা দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক।
FAKE NEWS
There are some news reports suggesting a price hike of petrol and diesel. It is hereby clarified that there is no such proposal under consideration by the Government. Such news items are designed to create fear and panic amongst the citizens and are mischievous and… pic.twitter.com/yTAfJdah2o
— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) April 23, 2026
এক্স হ্যান্ডেলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে পোস্ট করে বলা হয়েছে, “জ্বালানির দাম বাড়ানোর কোনও প্রস্তাবনা নেই। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে সরকারের কাছে এমন কোনও প্রস্তাবনা নেই।”
পোস্টে আরও বলা হয়েছে যে এই ধরনের খবর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভয় তৈরি করার চেষ্টা করে। এটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক। কেন্দ্রের তরফে এও উল্লেখ করা হয়েছে যে বিগত চার বছর ধরে বিশ্বে শক্তি সঙ্কট ও অস্থিরতা দেখা দিলেও, ভারতেই পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়নি। ভারত সরকার ও অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি থেকে ভারতের নাগরিকদের রক্ষা করেছে।
