AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: বিজেপির মুখ্যমন্ত্রী হলে দিন-রাত উন্নয়ন হবে: মোদী

PM Modi Live Updates: জয়ের ব্যাপারে যে তিনি রীতিমতো আত্মবিশ্বাসী এদিন তাও একবার বললেন সোচ্চারে। এদিনের সভা থেকে মোদী বলেন, “বিজেপির উপর মানুষের ভরসা বেড়েছে। সব জায়গায় আওয়াজ উঠছে পাল্টানো দরকার। বাংলার মহিলারা তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে। তিনবার বাংলার মানুষ তৃণমূলকে সুযোগ দিয়েছে।”

PM Narendra Modi: বিজেপির মুখ্যমন্ত্রী হলে দিন-রাত উন্নয়ন হবে: মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 3:29 PM
Share

মথুরাপুর: প্রথম দফার মধ্যগগণে মোদীর নজর দ্বিতীয় দফা। কৃষ্ণনগরের পর এবার প্রচারে ঝড় তুললেন মথুরাপুরে। বাংলার ১৫২টি কেন্দ্রে যখন ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী কাকদ্বীপে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী। কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে মেগা জনসভা থেকে তোপের পর তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে। মোদীর সাফ কথা, অনেক হয়েছে আর নয়। এবার বদল চাই। ১০ দিন পর ফলপ্রকাশ হলে চারদিকে পদ্ম ফুটবে। 

জয়ের ব্যাপারে যে তিনি রীতিমতো আত্মবিশ্বাসী এদিন তাও একবার বললেন সোচ্চারে। এদিনের সভা থেকে মোদী বলেন, “বিজেপির উপর মানুষের ভরসা বেড়েছে। সব জায়গায় আওয়াজ উঠছে পাল্টানো দরকার। বাংলার মহিলারা তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে। তিনবার বাংলার মানুষ তৃণমূলকে সুযোগ দিয়েছে। কিন্তু, বাংলার মা বোনেদের উপর তৃণমূল যা অত্যাচার করেছে তা তারা ভুলবে না। বাংলার উন্নয়নে সবথেকে বড় বাধা তৃণমূলের সিন্ডিকেট। তৃণমূল কেন্দ্রের পাঠানো টাকাও খেয়ে ফেলেছে। রাজ্যের মানুষের সুখ-দুঃখে নির্মম সরকারের হেলদোল নেই। তৃণমূল প্রতিশ্রুতি ছাড়া বাংলার মানুষকে কিছুই দেয়নি।”

তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “নির্মম সরকারকে উৎখাতের এটাই সঠিক সময়। এবার তৃণমূলের ভয় হারবে, বিজেপির ভরসা জিতবে। বিজেপির মুখ্যমন্ত্রী হলে দিন-রাত উন্নয়ন হবে।” ​প্রধানমন্ত্রীর সভার জন্য সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা কাকদ্বীপ। সভাস্থলের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড দিয়ে দফায় দফায় তল্লাশি চালানো হয়েছে। 

Follow Us