AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাম-কংগ্রেসের প্রতিবাদেও কাজ হল না, ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের

আজ কলকাতায় (kolkata) পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৬ টাকা ৫৮ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯০ টাকা ২৫ পয়সা।

বাম-কংগ্রেসের প্রতিবাদেও কাজ হল না, ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের
প্রতীক ছবি
| Updated on: Jun 16, 2021 | 3:45 PM
Share

কলকাতা: ফের বাড়ল পেট্রোল ডিজেলের (Petrol Diesel) দাম। গত ৫ মাসে ৪৪ বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। এর জেরে নাজেহাল আমজনতা। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মানুষের রোজগার আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন অনেকে।

মধ্যপ্রদেশ, লাদাখ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনায় সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে পেট্রোপণ্যের দাম। প্রতিবাদের পথে নেমেছে কংগ্রেস। পাঁচ বাম দলের পক্ষ থেকেও আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তাতেও কাজ হল না। সম্প্রতি দেশে পেট্রোলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১০৬ টাকায় পৌঁছেছে এবং ডিজেলের দাম প্রতি লিটারের দাম ৯৯ টাকারও বেশি। এর আগে দেশের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ব্যাখ্যা দিয়েছিলেন কেন লাগাতার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। তার মতে, সংগত কারণেই দাম বেড়েছে পেট্রোল ডিজেলের।

আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৬ টাকা ৫৮ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯০ টাকা ২৫ পয়সা। পাশাপাশি আজ বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৯ পয়সা, ডিজেলের দাম ৯২ টাকা ৬৬ পয়সা। দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ৬৬ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৭ টাকা ৪১ পয়সা। মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ৮২ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৮৪ পয়সা। আবার চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ৯৭ টাকা ৯১ পয়সা এবং ডিজেলের দাম ৯২ টাকা ০৪ পয়সা।

গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে জ্বালানির দাম বাড়ায় নাজেহাল আমজনতা। পাঁচ রাজ্যে নির্বাচনের পর থেকে লাগাতার দাম বেড়েছে জ্বালানির। মে মাসে ১৬ বার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় লকডাউন জারি হয়েছে। বাস ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের।

আরও পড়ুন: সাংবাদিকের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে আদিত্যনাথকে চিঠি প্রিয়াঙ্কার

Follow Us
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর