Online Payment Rules: ১ এপ্রিল থেকে শুধু পিন দিলে আর অনলাইনে পেমেন্ট হবে না, জানুন RBI-র নতুন নিয়ম
RBI Rules for Digital Payments: রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বিগত এক দশকে ভারতে ডিজিটাল পেমেন্টের ব্যাপক বৃদ্ধি হয়েছে ইউপিআই, মোবাইল ওয়ালেটের দৌলতে। তবে এই বৃদ্ধির পাশাপাশি প্রতারণা, ফিশিং অ্যাটাক এবং বিনা অনুমতিতে বড় লেনদেনও বেড়েছে। প্রতারণা রুখতেই এই পদক্ষেপ আরবিআইয়ের।

নয়া দিল্লি: আধুনিক যুগে সবকিছুই ডিজিটাল মাধ্যমে হয়। বিশেষ করে টাকার লেনদেন এখন অনেকটাই ডিজিটাল নির্ভর হয়ে পড়েছে। তবে শীঘ্রই ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন (Two Factor Authentication) বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)।
ডিজিটাল পেমেন্টে সুরক্ষা ও নিরাপত্তা আরও মজবুত করতেই টু ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। আরবিআই জানিয়েছে, ১ এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল পেমেন্ট ট্রানজাকশনে টু ফ্যাক্টর অথেনটিকেশন লাগবেই। এটা-
- পাসওয়ার্ড
- পিন
- এসএমএসে পাঠানো ওটিপি
- হার্ডওয়্যার টোকেন বা কার্ড
- সফটওয়্যার টোকেন বা কার্ড
- ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রেকগনিশনের মতো বায়োমেট্রিক হতে পারে।
আরবিআইয়ের নির্দেশে বলা হয়েছে, ব্যাঙ্ক, কার্ড নেটওয়ার্ক (ক্রেডিট কার্ড), ফিনটেকগুলি তাদের গ্রাহকদের এই টু ফ্যাক্টর অথেনটিকেশনের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করতে চান, তার চয়েস দিতে পারবে।
আরবিআইয়ের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে-
- সমস্ত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক
- একটি ফ্যাক্টর ডায়নামিক হতে হবে। অর্থাৎ প্রত্যেক ট্রানজাকশনের জন্য নতুন করে তৈরি করতে হবে।
- যদি কোনও সংস্থা বা প্রতিষ্ঠান এই নিয়ম না মানে এবং তারপর প্রতারণা হয়, তাহলে ওই সংস্থা দায়ী থাকবে।
- অন্য দেশে ট্রানজাকশন বা লেনদেনের ক্ষেত্রে আগামী ১ অক্টোবরের মধ্যে অথেনটিকেশন করা বাধ্যতামূলক করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বিগত এক দশকে ভারতে ডিজিটাল পেমেন্টের ব্যাপক বৃদ্ধি হয়েছে ইউপিআই, মোবাইল ওয়ালেটের দৌলতে। তবে এই বৃদ্ধির পাশাপাশি প্রতারণা, ফিশিং অ্যাটাক এবং বিনা অনুমতিতে বড় লেনদেনও বেড়েছে। প্রতারণা রুখতেই এই পদক্ষেপ আরবিআইয়ের।
