AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recharge Money Refund: ভুল নম্বরে রিচার্জ করে ফেলেছেন? টাকা ফেরত দেবে Jio, রিফান্ড পাওয়ার প্রক্রিয়া শিখে নিন…

Wrong Mobile Recharge Refund: এরকম ভুল রিচার্জ হলে আর চিন্তার কারণ নেই। মাইজিয়ো  (MyJio) অ্যাপের মাধ্যমে রিফান্ড পাওয়া যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র মাইজিয়ো (MyJio app) বা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে রিচার্জ করলে, তবেই রিফান্ডের সুবিধা পাওয়া যাবে।

Recharge Money Refund: ভুল নম্বরে রিচার্জ করে ফেলেছেন? টাকা ফেরত দেবে Jio, রিফান্ড পাওয়ার প্রক্রিয়া শিখে নিন...
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: May 08, 2026 | 2:56 PM
Share

নয়া দিল্লি: দিনে দিনে ক্রমাগত দামি হয়ে চলেছে মোবাইল রিচার্জ (Mobile Recharge)। আগে যেখানে ১০ টাকা, ২০ টাকার রিচার্জ করা যেত, এখন ন্যূনতম ১৯৯ টাকার রিচার্জ করতে হয়। এর মধ্যে কেউ যদি আবার ভুলবশত অন্য নম্বরে রিচার্জ করে ফেলেন, তাহলে তো সর্বনাশ! সেই রিচার্জও জলে যায় আর টাকাও! তবে গ্রাহকদের এই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে জিয়ো (Jio)। এবার আপনি ভুল রিচার্জ করলে, রিফান্ড পেয়ে যাবেন সেই টাকার। কীভাবে জানেন?

তাড়াহুড়োয় ভুল রিচার্জ করলে, এবার তার রিফান্ডের সুবিধা পাওয়া যাবে। এই সুবিধা শুধু রিলায়েন্স জিয়োর গ্রাহকরাই পাবেন। যদি রিচার্জের পর সীমিত সময়ের মধ্যেই গ্রাহকরা মাইজিয়ো (MyJio) অ্যাপে রিফান্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে ভেরিফিকেশন করে কয়েক ঘণ্টার মধ্যেই সেই রিচার্জের টাকা ফেরত পেতে পারেন গ্রাহকরা।

সংস্থার তরফে জানানো হয়েছে, এরকম ভুল রিচার্জ হলে আর চিন্তার কারণ নেই। মাইজিয়ো  (MyJio) অ্যাপের মাধ্যমে রিফান্ড পাওয়া যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র মাইজিয়ো (MyJio app) বা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে রিচার্জ করলে, তবেই রিফান্ডের সুবিধা পাওয়া যাবে। থার্ড পার্টি অ্যাপ যেমন পেটিএম (Paytm) বা ফোনপে (PhonePe) অ্যাপ থেকে রিচার্জ করলে এই রিফান্ডের সুযোগ পাওয়া যাবে না।

কীভাবে রিফান্ড পাবেন?

যদি ভুল করে অন্য নম্বরে রিচার্জ করে ফেলেন, তাহলে-

  • প্রথমে মাইজিয়ো (MyJio) অ্যাপ খুলতে হবে এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
  • এরপর ট্রানজাকশন হিস্ট্রি (Transaction History) সেকশনে গিয়ে ভুল রিচার্জটি সিলেক্ট করতে হবে।
  • এখানে ‘ক্য়ানসেল প্ল্যান’ (Cancel Plan) অপশন পাবেন। তবে এটি সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে।
  • এবার পরের ধাপে আপনাকে রিচার্জ ক্যানসেলেশনের কারণ বলতে হবে। তারপর রিফান্ড রিকোয়েস্ট পাঠাতে হবে।

রিলায়েন্স জিয়ো জানিয়েছে, যদি কেউ ভুল রিচার্জ করেন, তাহলে তিন ঘণ্টার মধ্যে রিফান্ডোর আবেদন পাঠাতে হবে। তারপর পাঠালে আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। রিলায়েন্স জিয়ো ওই আবেদন ভেরিফাই করে কয়েক ঘণ্টার মধ্যে টাকা রিফান্ড করে দেবে।

Follow Us