AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার বড় হতে চায় Small Finance Bank-গুলো, AU, Ujjivan-এর পর তৃতীয় আবেদন Jana Small Finance Bank-এর

RBI: ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্স পেলে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর পক্ষে কাজ করা আরও সুবিধাজনক হয়ে উঠবে।

এবার বড় হতে চায় Small Finance Bank-গুলো, AU, Ujjivan-এর পর তৃতীয় আবেদন Jana Small Finance Bank-এর
| Updated on: Jun 15, 2025 | 5:13 PM
Share

এবার যেন বড় হতে চাইছে ছোটরা। এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পর এবার ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্সের জন্য আবেদন করল জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। জুন মাসের ৯ তারিখ তারা এই আবেদন করেছে বলে জানা গিয়েছে।

ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্স পেলে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর পক্ষে কাজ করা আরও সুবিধাজনক হয়ে উঠবে। এ ছাড়াও এই ব্যাঙ্কগুলো অন্যান্য বাজারে প্রবেশ করতে পারবে ও তাদের বৃদ্ধির সম্ভাবনা আরও বেড়ে যাবে।

স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর বেশ কিছু বাধ্যবাধকতা থাকে। যেমন, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো সাধারণ ব্যাঙ্কের তুলনায় হাতে বেশি মূলধন রেখে কাজ করে। তারা কোনও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সাবসিডারি চালাতে পারে না। তাদের প্রদেয় লোনের ৫০ শতাংশ বা তার বেশি ২৫ লক্ষ টাকার কম লোন হতে হয়।

ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্স পেলে এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর গ্রাহক সংখ্যা ও বেস আরও বাড়বে। তখন তারা, বড় ব্যবসা ও ব্যক্তি বিশেষে বড় লোন দিতে পারবে। ফলে, তাদের আয় বৃদ্ধি পাবে। এ ছাড়াও ব্যাঙ্কগুলোর নামের মধ্যে স্মল থাকায় ব্যাঙ্কগুলোর উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে। ইউনিভার্সাল ব্যাঙ্কিং লাইসেন্স পেলে এই অসুবিধাও চলে যাবে।

Follow Us
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী