AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ATM-এ গিয়ে এই ভুল করেন না তো? নিমেষেই ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ATM Fraud: তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা সিইআরটি-ইন, যারা ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তারা সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, তা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। ওই পোস্টে লেখা, এটিএম প্রতারণা থেকে সতর্ক থাকুন।

ATM-এ গিয়ে এই ভুল করেন না তো? নিমেষেই ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Feb 22, 2024 | 6:00 AM
Share

নয়া দিল্লি: নগদ টাকার প্রয়োজন পড়লেই সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ছোটা সম্ভব নয়।  টাকা তোলার অন্যতম সহজ পদ্ধতি ও মাধ্যম হল এটিএম। পাড়ার মোড় থেকে শপিং মল, বিমানবন্দর, রেলস্টেশন-সব জায়গাতেই রয়েছে এটিএম। তবে এটিএমে যেমন টাকা তোলার সুবিধা রয়েছে, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে এটিএমে প্রতারণার ঝুঁকিও বাড়ছে। স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে প্রতারকরা নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয়। ক্রমবর্ধমান এই প্রতারণা থেকে বাঁচতেই এবার সতর্কতা জারি করল তথ্য প্রযুক্তি মন্ত্রক।

তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা সিইআরটি-ইন, যারা ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তারা সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, তা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। ওই পোস্টে লেখা, এটিএম প্রতারণা থেকে সতর্ক থাকুন। অপরিচিত কাউকে এটিএম কার্ড দেবেন না। নিজের পিন, সিভিভি বা ওটিপি কাউকে দেবেন না।

এটিএম প্রতারণা থেকে বাঁচতে কী করবেন?

  • ফাঁকা জায়গায় এটিএমে ঢুকবেন না। যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এমন এটিএম থেকে টাকা তুলুন।
  • এটিএমে পিন বসানোর সময় সর্বদা হাত দিয়ে ঢেকে রাখুন।
  • নিজের জন্মদিন, ফোন নম্বর কখনও এটিএম পিন হিসাবে বাছবেন না।
  • যদি অচেনা কেউ সাহায্য করতে চান, তবে তা এড়িয়ে যান।
  • এটিএমে কোনও স্ক্যানার বসানো আছে কি না, তা দেখে দেবেন টাকা তোলার আগে।
  • নিয়মিত ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর রাখুন।
  • অচেনা কারোর সঙ্গে পিন, সিভিভি বা ওটিপি শেয়ার করবেন না।
  • কোনও অনলাইন সাইটে কার্ড ডিটেইল বসানোর আগে সেই সাইট বিশ্বাসযোগ্য় কি না, তা যাচাই করে নিন।

Follow Us