AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panagarh Death: সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি, পানাগড়ে ট্রাফিক গার্ডের কর্মীর রহস্যমৃত্যু

Paschim Medinipur: তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজের সার্ভিস রিভলবার থেকেই মাথায় গুলি চালিয়েছিলেন তিনি।

Panagarh Death: সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি, পানাগড়ে ট্রাফিক গার্ডের কর্মীর রহস্যমৃত্যু
মৃত্যু পুলিশকর্মীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 04, 2026 | 2:36 PM
Share

পানাগড়: নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কাঁকসা ট্রাফিক গার্ডের এক কর্মী। মঙ্গলবার রাতে পানাগড় বাইপাসে ১৯ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সঞ্জয় জানা। কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও ডিউটিতে ছিলেন সঞ্জয়। পানাগড় বাইপাসে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিগুলি সরানোর কাজ করছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা। সেই সময় আচমকাই একটি লরির আড়ালে সঞ্জয়কে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। কাছে গিয়ে তাঁরা দেখেন, তাঁর শরীর থেকে রক্ত ঝরছে। আশপাশের এলাকা রক্তে ভেসে গিয়েছে।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজের সার্ভিস রিভলবার থেকেই মাথায় গুলি চালিয়েছিলেন তিনি।

বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের আধিকারিকরা। গোটা এলাকা খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে সঞ্জয় এমন সিদ্ধান্ত নিলেন, তা জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমাদের এখানে ম্যানেজার থাকে। সে টাকা কাটছিল। ২৪ ঘণ্টাই সিভিক আছে। বলছে তখনই হয়েছে।”

Follow Us