AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Torn Note: নোট কতটা ছিঁড়লে ফেরত নেবে ব্যাঙ্ক? কীভাবেই বা দেবেন জমা? ধাপে ধাপে জেনে নিন নিয়ম

RBI Rules on Torn Note: ১০ টাকা, ২০ টাকার নোট নিয়েই মহা ঝামেলা। কোনও নোট ছিঁড়ে গিয়েছে, কোনটার আবার জরাজীর্ণ অবস্থা। এই নোট বাসের কন্ডাক্টর বা অটো চালকরাও নিতে চান না। এই ধরনের নোট তাহলে কি সম্পূর্ণ অচল হয়ে যায়?  

Torn Note: নোট কতটা ছিঁড়লে ফেরত নেবে ব্যাঙ্ক? কীভাবেই বা দেবেন জমা? ধাপে ধাপে জেনে নিন নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Jul 15, 2026 | 5:00 PM
Share

নয়া দিল্লি: নোট (Bank Note) নিয়ে মহা বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ১০ টাকা, ২০ টাকার নোট নিয়েই মহা ঝামেলা। কোনও নোট ছিঁড়ে গিয়েছে, কোনটার আবার জরাজীর্ণ অবস্থা। এই নোট বাসের কন্ডাক্টর বা অটো চালকরাও নিতে চান না। এই ধরনের নোট তাহলে কি সম্পূর্ণ অচল হয়ে যায়?

নাহ, কোনও টাকার নোট ছিঁড়ে গেলে বা জরাজীর্ণ হয়ে গেলে, তা বদলানোর সুযোগ রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) এই নিয়ে স্পষ্ট নিয়মও তৈরি করেছে।

আরবিআই-এর নিয়ম অনুযায়ী, দেশের কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে যদি গ্রাহকরা ছেড়া, ময়লা বা জরাজীর্ণ নোট নিয়ে আসেন, তাহলে ব্যাঙ্ক তাদের কাছ থেকে ময়লা, পুরোনো বা ছেড়া নোট নিতে অস্বীকার করতে পারবে না।

ব্যাঙ্কগুলির সার্ভিস কাউন্টারে গ্রাহকদের নোট বিনিময়ের সুবিধা দেয়। এর জন্য কোনও টাকা লাগে না। সম্পূর্ণ বিনামূল্যেই এই সুবিধা পাওয়া যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, নোট বদল করার জন্য কোনও ব্যক্তিকে ওই ব্যাঙ্কের গ্রাহক হওয়ারও প্রয়োজন পড়ে  না।

 ময়লা ও পোড়া নোটের বিনিময়:

নোট পুরোপুরি জলে ভিজে গেলে, একসঙ্গে লেগে গিয়ে আলাদা করা না গেলে বা সামান্য পুড়ে গেলে, সাধারণত ব্যাঙ্ক শাখাগুলি সরাসরি সেগুলি বিনিময় বা এক্সচেঞ্জ করতে পারে না। এই ধরনের নোট শুধুমাত্র আরবিআই (RBI)-র ইস্যু অফিসে জমা দিতে হবে, সেখানে বিশেষজ্ঞরা নোট গুলির অবস্থার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করবেন।

নোট ছিঁড়ে গেলে কত টাকা পাবেন?

আপনি কত টাকা ফেরত পাবেন, তা নির্ভর করে নোটের কতটুকু অংশ অক্ষত আছে তার উপর।

সম্পূর্ণ টাকা ফেরত: যদি নোট ন্যূনতম ছেড়া থাকে, তবে গ্রাহককে ওই নোটের মূল্যের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়।  যদি  ৫০০, ২০০ বা ১০০ টাকার নোটের ৮০ শতাংশের বেশি অক্ষত থাকে, তবে সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়া যায়।

অর্ধেক টাকা ফেরত: যদি নোটটি অর্ধেকের বেশি ছিঁড়ে যায় এবং এর ছেঁড়া অংশের পরিমাণ মাত্র ৪০ থেকে ৮০ শতাংশ হয়, তবে ব্যাঙ্ক গ্রাহককে নোটটির মূল মূল্যের অর্ধেক ফেরত দেয়। এর থেকেও বেশি ছেঁড়া হলে, নোটটি বাতিল বলে গণ্য হবে।

কোন নোটগুলি কোনও অবস্থাতেই বদলানো যায় না?

ব্যাঙ্ক মারাত্মকভাবে পুড়ে যাওয়া, ছাই হয়ে যাওয়া বা সম্পূর্ণরূপে ভস্মে পরিণত হওয়া নোট গ্রহণ করে না। এছাড়া নোটে ইচ্ছাকৃতভাবে লেখা, রাজনৈতিক স্লোগান, ধর্মীয় ছবি বা অন্য কোনো প্রতীক থাকলে, সেই নোটগুলির মূল্য কমে যায়। ব্যাঙ্ক এই ধরনের নোট বিনিময় করে না। একইভাবে নোটে ক্রমিক নম্বর না থাকলেও, তা এক্সচেঞ্জ করা সম্ভব হবে না।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন