VI 5G Rollout: দার্জিলিংয়ের পাহাড় থেকে আসানসোল-মালদহ, এবার 5G ইন্টারনেট পাবেন সব জায়গায়, বড় ঘোষণা VI-র
Vi 5G West Bengal: দেশজুড়েই ৫জি নেটওয়ার্ক রোলআউট বা স্থাপন করছে ভিআই (Vi)। গত বছর থেকে ৫জি নেটওয়ার্ক চালু করেছে তারা। মে মাসের মধ্যে ৯০টিরও বেশি শহরে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু হয়ে গিয়েছে। বর্তমানে এই টেলিকম সংস্থা টার্গেট করছে শিল্পাঞ্চল, কমার্শিয়াল সেন্টার ও মার্কেটগুলিকে, যেখানে বিপুল পরিমাণ ডেটা ব্যবহার হয় এবং হাই স্পিড ইন্টারনেটের চাহিদা রয়েছে।

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গের জন্য বড় খবর। ভোডাফোন আইডিয়া ঘোষণা করল তাদের ৫জি পরিষেবা (5G Service) চালু হচ্ছে পূর্ব ভারতে। পশ্চিমবঙ্গও তার অন্তর্গত। ভোডাফোন-আইডিয়া জানিয়েছে, দেশের যে অঞ্চলগুলিতে চাহিদা অনেক বেশি, সেখানে নেক্সট জেনারেশন নেটওয়ার্ক তৈরি করছে তারা।
দেশজুড়েই ৫জি নেটওয়ার্ক রোলআউট বা স্থাপন করছে ভিআই (Vi)। গত বছর থেকে ৫জি নেটওয়ার্ক চালু করেছে তারা। মে মাসের মধ্যে ৯০টিরও বেশি শহরে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু হয়ে গিয়েছে। বর্তমানে এই টেলিকম সংস্থা টার্গেট করছে শিল্পাঞ্চল, কমার্শিয়াল সেন্টার ও মার্কেটগুলিকে, যেখানে বিপুল পরিমাণ ডেটা ব্যবহার হয় এবং হাই স্পিড ইন্টারনেটের চাহিদা রয়েছে।
বাংলার কোথায় কোথায় চালু হচ্ছে ৫জি পরিষেবা?
বৃহস্পতিবারই ভিআই ঘোষণা করেছে যে মালদহ, হলদিয়া, বহরমপুরে ৫জি পরিষেবা চালু হয়ে গিয়েছে। পরবর্তী ধাপে দুর্গাপুর, আসানসোল, হাবড়া-অশোকনগর, বর্ধমান, খড়্গপুর, গ্যাংটক, দার্জিলিংয়ে ৫জি পরিষেবা চালু করা হবে।
হলদিয়ার মতো বাণিজ্যিক সাইট, দার্জিলিং, গ্যাংটকের মতো পর্যটন কেন্দ্র এবং দুর্গাপুর, আসানসোলের মতো বাণিজ্যনগরীকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। এই জায়গাগুলিতে স্মার্টফোনের ব্যবহার ও হাই স্পিড ইন্টারনেটের চাহিদা ক্রমাগত বাড়ছে।
এর আগেই ভিআই জানিয়েছিল, ১৭টি টেলিকম সার্কেলে ৪৩টি শহরে ৫জি পরিষেবা চালু করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও ১৩৩টি শহরে এই পরিষেবা চালু করা হবে। দিল্লি, মুম্বই, কলকাতা, অন্ধ্র প্রদেশ, কেরল, তামিলনাড়ু, পঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, হরিয়ানা, গুজরাট ও পশ্চিমবঙ্গে ৫জি পরিষেবা চালু করা হবে।
