AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bike Ban: ৫ দিন আগে কমিশনের ‘বাইক ব্যান’ নিয়ে এবার বড় নির্দেশ দিল হাইকোর্টের

Court Relaxes 72-Hour Bike Ban: কমিশনের পূর্ব ঘোষিত নিয়মে ভোটের ৭২ ঘণ্টা আগে থেকেই ব্যক্তিগত বাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ছিল, যা সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আদালতের সাম্প্রতিক নির্দেশে এই বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে।

Bike Ban: ৫ দিন আগে  কমিশনের 'বাইক ব্যান' নিয়ে এবার বড় নির্দেশ দিল হাইকোর্টের
কলকাতা হাইকোর্টে বাইক ব্যান মামলাImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Apr 24, 2026 | 8:37 PM
Share

কলকাতা: ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত বাইক ব্যবহারে নির্বাচন কমিশনের দেওয়া নিষেধাজ্ঞা খারিজ করল কলকাতা হাইকোর্ট। ভোটের আগের দিন সন্ধ্যা ছটা থেকে অর্থাৎ ১২ ঘণ্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে।

 কমিশনের পূর্ব ঘোষিত নিয়মে ভোটের ৭২ ঘণ্টা আগে থেকেই ব্যক্তিগত বাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ছিল, যা সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আদালতের সাম্প্রতিক নির্দেশে এই বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এখন থেকে আর ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। পরিবর্তে, ভোটগ্রহণের আগের দিন সন্ধ্যা ৬টা থেকে অর্থাৎ ভোটের মাত্র ১২ ঘণ্টা আগে থেকেই এই বিধি কার্যকর থাকবে। আদালতের এই সিদ্ধান্তের ফলে ভোটের আগের দু-তিন দিন সাধারণ মানুষের যাতায়াতের পথ মসৃণ হয়।

শুধু তাই নয়, ভোটের দিন ব্যক্তিগত বাইক ব্যবহারের ক্ষেত্রেও আদালত ছাড় দিয়েছে। এদিন সকাল থেকে পারিবারিক প্রয়োজনে কিংবা জরুরি কোনো কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে। তবে বাইক চালকদের নিজ নিজ পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। আদালতের এই  রায়ে নির্বাচনী আমেজে থাকা সাধারণ মানুষের দৈনন্দিন যন্ত্রণার কিছুটা সুরাহা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Follow Us