AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করবে তৃণমূল? স্পষ্ট করে দিলেন মমতা

Mamata Banerjee on assembly election: রাজনীতির কারবারিরা বলছেন, এদিন সাংবাদিক বৈঠক থেকে একটি জল্পনায় জল ঢেলে দিলেন মমতা। ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা করেছিল কংগ্রেস। কিন্তু, এবার বামেদের সঙ্গে জোট নিয়ে এখনও আগ্রহ দেখায়নি হাত শিবির। ফলে কংগ্রেস ২০১১ সালের মতো তৃণমূলের সঙ্গে জোটে যাবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছিল। সেই জল্পনার অবসান ঘটালেন মমতা। 

Mamata Banerjee: বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করবে তৃণমূল? স্পষ্ট করে দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 7:55 PM
Share

নয়াদিল্লি ও কলকাতা: ২০১১ সালে ৩৪ বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল তৃণমূল। সেইসময় তৃণমূলের জোটসঙ্গী ছিল কংগ্রেস। তবে বঙ্গে সেই জোট বেশিদিন টেকেনি। ছাব্বিশের নির্বাচনে কি কংগ্রেসের হাত ধরার কোনও সম্ভাবনা রয়েছে তৃণমূলের? মঙ্গলবার দিল্লি থেকে এর স্পষ্ট জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট জল্পনায় জল ঢেলে দিলেন তিনি। কী বললেন মমতা?

এদিন দিল্লিতে বঙ্গ ভবনে এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওই সাংবাদিক বৈঠকেই সাংবাদিকরা বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’-র প্রসঙ্গ তোলেন। এসআইআর নিয়ে যেমন পথে নেমেছেন মমতা, তেমনই রাহুলকেও বিহারে পথে নামতে দেখা গিয়েছিল। ফলে ছাব্বিশের নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকরা।

সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বলেন, “আমি আপনাকে সন্তুষ্ট করতে পারব না। তৃণমূল কংগ্রেস বাংলায় একাই লড়াই করে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব দল লড়াই করে। লড়তে দিন। যে যার নিজের ভাবনা।” বাংলায় ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কত আসন পেতে পারে, তাও সাংবাদিকরা জানতে চান মমতার কাছে। হেসে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে এবার আরও বেশি আসন পাব।”

ছাব্বিশের নির্বাচনে ফের তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো। এদিন সাংবাদিক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনে জয়ের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তখন ভালো মিষ্টি খাওয়াব। তবে ‘দিল্লি কা লাড্ডু’ নয়।'”

রাজনীতির কারবারিরা বলছেন, এদিন সাংবাদিক বৈঠক থেকে একটি জল্পনায় জল ঢেলে দিলেন মমতা। ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা করেছিল কংগ্রেস। কিন্তু, এবার বামেদের সঙ্গে জোট নিয়ে এখনও আগ্রহ দেখায়নি হাত শিবির। ফলে কংগ্রেস ২০১১ সালের মতো তৃণমূলের সঙ্গে জোটে যাবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছিল। সেই জল্পনার অবসান ঘটালেন মমতা।