AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Elections 2022 Result: ঘাসফুলের ঝড়ে ঘাঁটি ধরে রাখল বামেরা, সিপিএমের দখলে তাহেরপুর

Municipal Elections 2022 Result: ১০০-র বেশি পুরসভায় জয়ী তৃণমূল। একটি পুরসভায় লাল পতাকা ওড়াল বামেরা।

Municipal Elections 2022 Result: ঘাসফুলের ঝড়ে ঘাঁটি ধরে রাখল বামেরা, সিপিএমের দখলে তাহেরপুর
ই-পথসভা করছে বামেরা (ছবি- ফেসবুক পেজ থেকে গৃহীত)
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 1:58 PM
Share

তাহেরপুর: বিধানসভায় বামেদের ঝুলিতে আসেনি কোনও আসন। একসময় রাজ্যের শাসক দলে থাকা বামেদের অস্তিত্বই কার্যত এসে দাঁড়ায় প্রশ্নের মুখে। পরে উপ নির্বাচনে ও কলকাতার পুরভোটে বামেদের ভোট শতাংশ কিছুটা বাড়ে। তবে, রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে একটি পুরসভায় অস্তিত্ব টিকিয়ে রাখল বামেরা। নদিয়ার তাহেরপুর পুরসভার দখল নিল তৃণমূল। তাহেরপুরের ১৩ টি পুরসভার মধ্যে ৮ টি ওয়ার্ড গেল বামেদের হাতে আর পাঁচটিতে জয়ী তৃণমূল।

১০৮ পুরসভার নির্বাচনে দিনহাটা আগেই গিয়েছিল তৃণমূলের দখলে। ফলে এ দিন ১০৭ পুরসভার ফলাফলের জন্য গণনা হয়। সকাল থেকেই শাসক দল তৃণমূলের জয়জয়কার। প্রধান বিরোধী দল বিজেপিও খাতা খুলতে পারেনি কোনও পুরসভাতেই। তবে, নদিয়ায় পুরনো ঘাঁটি ধরে রাখতে সক্ষম হল বামেরা। তাহেরপুর পুরবোর্ড ছিল বামেদের দখলে। সেই বোর্ড নিজেদের হাতেই রাখল সিপিএম।

শেষবারের পুরভোটেও এই পুরসভায় আটটি ওয়ার্ড ছিল সিপিএমের হাতে। এবারও আসন সংখ্যা সেই একই রইল। তথ্য বলছে, তাহেরপুরে রাজনীতির সমীকরণে বারবার বদল হয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে দেখা যায়, এখানকার ১২টি ওয়ার্ডেই এগিয়ে ছিল বিজেপি। বামেরা সেই সময় ছিল তৃতীয় স্থানে। আবার ২০২১-এ বদলে যায় সেই ছবিটাও। একুশের নির্বাচনে বেশির ভাগ ওয়ার্ডেই এগিয়ে ছিল তৃণমূল। সুতরাং এবার আর বামেদের হাতে তাহেরপুর পুরসভা থাকবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু ফল প্রকাশ হতেই দেখা গেল পুরসভায় এখনও অস্তিত্ব রয়েছে বামেদের।

আরও পড়ুন: Municipal ELection Counting 2022: ‘প্রতিবাদ করতে গিয়েছিলাম, এখনও তৃণমূলেই আছি’ জিতে বললেন নির্দল প্রার্থী

আরও পড়ুন: Municipality Election 2022: গড়টাও ধরে রাখতে পারলেন না দিলীপ! বিজেপি শূন্য পুরবোর্ডে প্রত্যাবর্তন তৃণমূলের

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ