AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: বউ বিধায়ক হতেই টাকার বৃষ্টি! দেখুন রবীন্দ্র জাদেজার উদযাপন

Ravindra Jadeja celebrates wife Rivaba's victory: নির্বাচনী ময়দানে প্রথমবার পা রেখেই ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। কীভাবে সেই জয় উদযাপন করলেন জাতীয় দলের ক্রিকেটার, দেখুন।

Video: বউ বিধায়ক হতেই টাকার বৃষ্টি! দেখুন রবীন্দ্র জাদেজার উদযাপন
রবীন্দ্র আমার জন্য যতদূর সম্ভব করেছে, বলছেন রিভাবা
| Edited By: | Updated on: Dec 10, 2022 | 7:00 AM
Share

আহমেদাবাদ: নির্বাচনী ময়দানে প্রথমবার পা রেখেছিলেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। গুজরাট বিধানসভা নির্বাচনে, জামনগর উত্তর কেন্দ্র থেকে ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। আর এই জয়ের পর তাঁর নয়, ভাইরাল হচ্ছে তাঁর তারকা স্বামীর ভিডিয়ো। ভিডিয়োটিতে জাদেজাকে বেশ কয়েকজন ঢোল বাদককে ঘিরে রিভাবার জয় উদযাপন করতে দেখা যাচ্ছে। ঢোল বাদকরা বাজাচ্ছেন আর জাদেজাকে দেখা যাচ্ছে নাগাড়ে তাঁদের উপর টাকার বৃষ্টি করতে। জাদেজার হাতে ছিল থোকা থোকা ১০ টাকার নোট।

১৭ রাউন্ড গণনার পর, রিভাবা জাদেজা পেয়েছেন ৮৮,১১০ ভোট। আর তাঁর নিকটতম প্রার্থী আম আদমি পার্টির কর্শন কারমুর পেয়েছেন ৩৪৮১৮ ভোট। ৫৩,৫৭০ ভোটে জয়ী হয়েছেন রিভাবা। জয়ের পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিবাবা, রবীন্দ্র জাদেজাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়ছেন, গোটা প্রচার পর্ব জুড়ে তাঁর স্বামী তাঁকে অবিরাম সমর্থন করে গিয়েছেন। এই জয়ের জন্য তাঁকেও কৃতিত্ব দিয়েছেন রিভাবা। রবীন্দ্র জাদেজা শুধু তাঁর পাশে থাকেননি, তাঁকে অনুপ্রাণিত করেছেন বলেও জানিয়েছেন রিভাবা।

রিভাবা আরও জানিয়েছেন, প্রথমবার ভোটে দাঁড়িয়ে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে তাঁর। তিনি আরও বলেছেন, “মোদিজি যখন এসেছিলেন, তখন তিনি হালকা মেজাজে রবীন্দ্রকে বলেছিলেন, ‘তুমি এর আগে কখনও এমন ফিল্ডিং করোনি।’ ও (রবীন্দ্র জাদেজা) আমার জন্য যতদূর সম্ভব করেছে।” করনি সেনার মহিলা শাখার প্রধান হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, রিভাবা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে গত কয়েক বছরে, জামনগর এলাকায় তিনি বিজেপির হয়ে রাত-দিন এক করে খেটেছিলেন। স্থানীয় মহিলাদের উন্নয়নেও অনেক কাজ করেছেন বলে শোনা যায়।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…