AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabadwip Assembly Election Result 2021 Live Update in Bengali: নবদ্বীপ বিধানসভা কেন্দ্র: নবদ্বীপ বিধানসভা আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর, লাইভ আপডেটস

Nabadwip Assembly Election Result 2021 Live Update in Bengali: নবদ্বীপ বিধানসভা কার দখলে? বাম, রাম না ঘাসফুলের?

Nabadwip Assembly Election Result 2021 Live Update in Bengali: নবদ্বীপ বিধানসভা কেন্দ্র: নবদ্বীপ বিধানসভা আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর, লাইভ আপডেটস
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: May 02, 2021 | 2:59 PM
Share

পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন পুণ্ডরীকাক্ষ সাহা। সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএমের স্বর্ণেন্দু সিং।

এক নজরে নবদ্বীপের সব আপডেট:

১৬ রাউন্ড শেষে নবদ্বীপ বিধানসভায় ১২ হাজার ২০০ ভোটে এগিয়ে তৃণমূল।

২০১৬ বিধানসভা নির্বাচনে নবদ্বীপ

গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পুণ্ডরীকাক্ষ সাহা জয়ী হন। তিনি সিপিআইএমের সুমিত বিশ্বাসকে ৩৫৭৯৬ ভোটে পরাজিত করেছিলেন। পুণ্ডরীকাক্ষ সাহা পেয়েছিলেন ১০২২২৮ ভোট। তৃতীয় স্থানে ছিল বিজেপি। তাদের প্রার্থী ১৭ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।

মোট ভোটার সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,২৫,৯৩৫ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৯৪,৮৩১ জন। এখানকার ২৭৪ টি বুথে ৮৬ শতাংশের বেশি ভোট পড়েছিল।

সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: পুণ্ডরীকাক্ষ সাহা মোট ভোট: ১০২২২৮ মোট ভোটার: ২,২৫,৯৩৫ ভোটার ভোটদান: ৮৬.২৩ শতাংশ মোট প্রার্থী ৬

Follow Us