AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 7: ভোট দিতে যাওয়ার পথে দম্পতিকে ধারালো অস্ত্রের ‘কোপ’

ভোট (West Bengal Assembly Election 2021 Phase 7) দিতে যাওয়ার পথে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ।

West Bengal Assembly Election 2021 Phase 7: ভোট দিতে যাওয়ার পথে দম্পতিকে ধারালো অস্ত্রের 'কোপ'
নিজস্ব চিত্র
| Updated on: Apr 26, 2021 | 12:03 PM
Share

মালদহ: ভোট (West Bengal Assembly Election 2021 Phase 7) দিতে যাওয়ার পথে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। তাঁদের হাতে অস্ত্রের কোপ লেগেছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা মালদার (Maldah) চাঁচলে।

চাঁচল বিধানসভার 143 নম্বর বুথ খুরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিতে যাচ্ছিলেন ওই দম্পতি। জানা গিয়েছে, পথে কয়েকজন যুবক তাঁদের আটকায়। ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। হাতে অস্ত্রের কোপ লেগেছে বলে অভিযোগ। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 7: বুথের ভিতর থেকে তৃণমূলের এজেন্টের টুপি খুলে নিয়ে চলে এলেন অগ্নিমিত্রা পাল! হতভম্ব সকলেই

তাঁদের অভিযোগ, তৃণমূল করায় হামলা চালিয়েছেন কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীরা।  এলাকায় উত্তেজনা রয়েছে। ওই দম্পতির বক্তব্য, তাঁরা আগে কংগ্রেসের সমর্থক ছিলেন। বর্তমানে নিজেদের রাজনৈতিক চিন্তাভাবনা বদলেছেন। সেই ক্ষোভ থেকেই হামলা বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

সপ্তম দফার ভোটের সকাল থেকেই মালদার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। মালতিপুর বিধানসভার ১৮৮ নাম্বার বুথের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জের অভিযোগ ওঠে৷ ঘটনায় চাঞ্চল্য মালতিপুর বিধানসভার যদুপুর এলাকায়।

ভোটাররা সাময়িকভাবে ভোট দিতে যাওয়া বন্ধ রাখেন। পরবর্তীতে এলাকার নেতৃত্ব গোটা বিষয়টি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর আশ্বাস দিলে ফের শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। শান্তিপূর্ণ ভোটের দাবি তুলেছেন তৃণমূল কর্মীরা।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?