AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 7: বুথের ভিতর থেকে তৃণমূলের এজেন্টের টুপি খুলে নিয়ে চলে এলেন অগ্নিমিত্রা পাল! হতভম্ব সকলেই

সপ্তম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 7) বেনজির কাণ্ড আসানসোলের দক্ষিণে (Assamsol Dakhshin Assembly)। অগ্নিমিত্র পালের (Agnimitra Paul) কীর্তিতে স্তম্ভিত সকলে।

West Bengal Assembly Election 2021 Phase 7: বুথের ভিতর থেকে তৃণমূলের এজেন্টের টুপি খুলে নিয়ে চলে এলেন অগ্নিমিত্রা পাল! হতভম্ব সকলেই
নিজস্ব চিত্র
| Updated on: Apr 26, 2021 | 10:10 AM
Share

আসানসোল: তৃণমূলের (TMC) এজেন্ট বসেছিলেন বুথের ভিতরে। মাথায় টুপি ছিল তাঁর। বুথ পরিদর্শনে গিয়ে সেই টুপি খুলে নিয়ে বাইরে চলে এলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সপ্তম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 7) বেনজির কাণ্ড আসানসোলের দক্ষিণে।  প্রার্থীর কীর্তিতে চমকে উঠলেন প্রত্যেকেই। কী হয়েছে? প্রথমটায় ঠাওর করতে পারেননি কেউই। পরে ফাঁস হয় টুপি-রহস্য।

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভক্তারনগর হাইস্কুলের ঘটনা। বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ২৮৭ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টের মাথায় ছিল টুপি। তাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

বিজেপি প্রার্থীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা টুপি পরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন ওই পোলিং এজেন্ট। তাই তিনি তাঁর মাথা থেকে টুপি খুলে বুথের বাইরে চলে আসেন। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকেও জানাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন:  West Bengal Assembly Election 2021: ভোটের চার দিন আগেই বীরভূমে পুলিশি রদবদল

বুথের প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। এই বিষয়টিও তিনি নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?