AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan transformation: ৬১ বছরে ২৫-এর যুবকের চরিত্র! কীভাবে বয়স কমাচ্ছেন আমির?

Bollywood: 'লগন'-এর বহু বছর পর ফের পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে জুটি বাঁধছেন আমির খান। 'লালকারা' ছবিতে ২৫ বছরের তরুণের চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে নতুন করে বদলে ফেলছেন অভিনেতা। কীভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি?

Aamir Khan transformation: ৬১ বছরে ২৫-এর যুবকের চরিত্র! কীভাবে বয়স কমাচ্ছেন আমির?
কী কী করছেন তিনি?
| Updated on: Aug 23, 2026 | 12:22 PM
Share

আমির খান (Aamir Khan) মানেই পর্দায় নতুন কোনও চমক। চরিত্রের খাতিরে নিজেকে ভাঙাগড়ার খেলায় তিনি বরাবরই ওস্তাদ। বয়স পেরিয়েছে ৬০-এর কোঠা, কিন্তু পর্দায় তাঁকে দেখা যাবে একেবারে ২৫ বছরের তরতাজা যুবক হিসেবে! শুনে চমকে গেলেন তো? ঠিক এই অসম্ভবকেই সম্ভব করতে এবার উঠেপড়ে লেগেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। পরিচালক আশুতোষ গোয়ারিকরের আগামী স্পোর্টস ড্রামা ‘লালকারা’ (Lalkaara)-র জন্য শুরু হয়েছে তাঁর এই মেগা রূপবদল।

এক সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, এই ছবিতে একজন যুবকের চরিত্রে মানানসই হয়ে উঠতে আমির এখন খুব কড়া নিয়মে ওজন ঝরাচ্ছেন। কারণ ৬১ বছর বয়সে দাঁড়িয়ে একজন ২৫ বছরের তরুণের মতো চটপটে ও ফিট শরীর তৈরি করা মুখের কথা নয়। এর আগেও ‘দঙ্গল’ ছবিতে প্রথমে বিপুল ওজন বাড়িয়ে বয়স্ক মহাবীর সিং ফোগত হয়েছিলেন, পরে আবার অনেক মেদ ঝরিয়ে তাঁর কম বয়সের অংশের শ্যুট করেছিলেন আমির। কখনও ‘গজনি’র সিক্স প্যাক, কখনও বা ‘পিকে’র চেহারা, বারবার নিজের শরীর নিয়ে কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। তবে এবার চ্যালেঞ্জটা আরও বড়, কারণ আসল বয়সের চেয়ে অর্ধেকেরও কম বয়সের চরিত্রে তাঁকে বিশ্বাসযোগ্য হতে হবে।

‘লগন’-এর মতো অস্কার মনোনীত ঐতিহাসিক ছবির বহু বছর পর ফের এক ফ্রেমে ফিরছেন আমির ও আশুতোষ। এই ছবির গল্প লিখেছেন পীযূষ গুপ্ত ও নীরজ সিংহ। ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রিকেট, বন্ধুত্ব, দেশপ্রেম এবং দেশভাগের প্রেক্ষাপট। ভারতীয় ক্রিকেটের শুরুর দিকের এক অজানা ও আবেগঘন ইতিহাস পর্দায় উঠে আসবে এই ছবির হাত ধরে। ‘লগন’-এর মতো ক্রিকেটের ছোঁয়া থাকলেও, নির্মাতাদের দাবি এই গল্প সম্পূর্ণ আলাদা ধারার।

সব মিলিয়ে, পর্দায় ২৫ বছরের লুকে আমির কীভাবে দর্শকদের সামনে আসেন, তা দেখার জন্যই এখন মুখিয়ে রয়েছে আসমুদ্রহিমাচল।

Follow Us