AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমাকে বোঝানো হতো আমি খারাপ’, শার্লিকে পাশে নিয়ে স্বীকারোক্তি অভিষেকের

কটা সাক্ষাত্‍কারে তাঁর বক্তব্য, ''আমাকে বোঝানো হতো আমি কতটা খারাপ। আমি একটা সময়ে নিজেকে খারাপ ভাবতে শুরু করেছিলাম। ডিপ্রেশনে চলে যাওয়াটাই স্বাভাবিক ছিল। কারও সঙ্গে মতের অমিল হতেই পারে। কিন্তু সেটা নিয়ে আলোচনা সেই পর্যায়ে নিয়ে যাওয়া হতো, যখন আমি চেঁচিয়ে ফেলতাম। তারপর প্রশ্ন করা হতো, কেন আমি চেঁচালাম।''

'আমাকে বোঝানো হতো আমি খারাপ', শার্লিকে পাশে নিয়ে স্বীকারোক্তি অভিষেকের
| Edited By: | Updated on: May 10, 2025 | 11:48 AM
Share

বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোলিংয়ের মুখে পড়েছেন ছোটপর্দার নায়ক অভিষেক বসু আর অভিনেত্রী শার্লি মোদক। এই মুহূর্তে ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক আর খলনায়িকা তাঁরা। অভিষেক এর আগে প্রেম করেছেন দিয়া মুখোপাধ্যায় আর সুরভী মল্লিকের সঙ্গে। অভিষেকের বিয়ের দিন সুরভীর সোশ্যাল মিডিয়ার পোস্টে, কর্মের ফলের উল্লেখ ছিল। অভিষেক এবার শার্লিকে পাশে নিয়ে মুখ খুললেন। একটা সাক্ষাত্‍কারে তাঁর বক্তব্য, ”আমাকে বোঝানো হতো আমি কতটা খারাপ। আমি একটা সময়ে নিজেকে খারাপ ভাবতে শুরু করেছিলাম। ডিপ্রেশনে চলে যাওয়াটাই স্বাভাবিক ছিল। কারও সঙ্গে মতের অমিল হতেই পারে। কিন্তু সেটা নিয়ে আলোচনা সেই পর্যায়ে নিয়ে যাওয়া হতো, যখন আমি চেঁচিয়ে ফেলতাম। তারপর প্রশ্ন করা হতো, কেন আমি চেঁচালাম।” অভিষেকের দাবি, শার্লি অত্যন্ত সত্‍ একজন মেয়ে। শার্লি তাঁর জীবনে আসার পর তিনি বিশ্বাস করতে শুরু করেছেন, তাঁর মধ্যেও ভালো কিছু আছে। এমন সাক্ষাত্‍কার সামনে আসার পর, সোশ্যাল মিডিয়াতে কিছু বিরূপ মন্তব্য নজরে আসছে। একজন লিখেছেন, ”আপনি কি সুরভী মল্লিকের সঙ্গে এরকম টক্সিক সম্পর্কে ছিলেন?” বিয়ের পর বেড়াতে গিয়ে অভিষেক আর শার্লি একটা ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে অভিষেক শার্লির গালে কামড় বসানোর ভঙ্গিমা করেছেন। সেই মুহূর্তটা তুলে ধরেও সোশ্য়াল মিডিয়ায় এক ব্যক্তির কমেন্ট, ”নিজের বউয়ের সঙ্গে কে এমন করে? আপনি বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে পুরো বিষয়টাকে বোকামির পর্যায়ে নিয়ে গেলেন!” তবে এসব বিষয়কে পাত্তা না দিয়ে সামনের দিনগুলোকে সুখের করে তুলতে চান অভিষেক-শার্লি।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.