AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি আর ঋদ্ধিমা দায়িত্ব নিলাম… ‘, রাহুলকে কী ‘প্রমিস’ করলেন গৌরব চক্রবর্তী?

গৌরব তাঁর লেখায় তুলে ধরেছেন কীভাবে রাহুল তাঁকে বারবার লেখালেখি করতে অনুপ্রাণিত করতেন। শুধু কাজের ক্ষেত্র নয়, ব্যক্তিগত জীবনেও রাহুলের ভূমিকা ছিল বড় ভাইয়ের মতো। গৌরব ও ঋদ্ধিমার মধ্যে কখনও মান-অভিমান বা মনোমালিন্য হলে রাহুল সবসময় ঋদ্ধিমার পাশেই ঢাল হয়ে দাঁড়াতেন। আজ সেই প্রিয় ‘গাইড’ ও ‘অভিভাবক’-কে হারিয়ে দিশেহারা গৌরব।

'আমি আর ঋদ্ধিমা দায়িত্ব নিলাম... ', রাহুলকে কী 'প্রমিস' করলেন গৌরব চক্রবর্তী?
| Updated on: Apr 03, 2026 | 7:33 PM
Share

২৯ মার্চের সেই অভিশপ্ত রবিবার ওলটপালট করে দিয়েছে টলিউডের চেনা ছন্দকে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ যেন মানতেই পারছেন না তাঁর সহকর্মী ও প্রিয়জনেরা। ৩০ মার্চ রাহুলের শেষযাত্রায় উপচে পড়া ভিড়ের মাঝে দেখা গিয়েছিল শোকস্তব্ধ গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা চক্রবর্তীকে। প্রিয় বন্ধুর বিদায়ে এবার কলম ধরলেন গৌরব, তাঁর লেখায় উঠে এল একরাশ আক্ষেপ, স্মৃতি আর এক পবিত্র অঙ্গীকার।

গৌরব তাঁর লেখায় তুলে ধরেছেন কীভাবে রাহুল তাঁকে বারবার লেখালেখি করতে অনুপ্রাণিত করতেন। শুধু কাজের ক্ষেত্র নয়, ব্যক্তিগত জীবনেও রাহুলের ভূমিকা ছিল বড় ভাইয়ের মতো। গৌরব ও ঋদ্ধিমার মধ্যে কখনও মান-অভিমান বা মনোমালিন্য হলে রাহুল সবসময় ঢাল হয়ে দাঁড়াতেন। আজ সেই প্রিয় ‘গাইড’ ও ‘অভিভাবক’-কে হারিয়ে দিশেহারা গৌরব।

রাহুলের মৃত্যুর নেপথ্যে থাকা অব্যবস্থা ও দায়িত্বহীনতার খবরে ক্ষুব্ধ গৌরব। শেষ মুহূর্তগুলোতে রাহুল কতটা যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন, তা ভেবেই শিউরে উঠছেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, জলে ডুবে যাওয়ার পর দীর্ঘক্ষণ উদ্ধার না হওয়ায় রাহুলের ফুসফুসে নোনা জল ও বালি ঢুকে গিয়েছিল, যা শেষ পর্যন্ত তাঁর প্রাণ কেড়ে নেয়। এই অবহেলা আর মিথ্যে বয়ানের পাহাড় যেন গৌরবের শোককে আরও বাড়িয়ে দিয়েছে।

রাহুলের মৃত্যুতে এক আবেগঘন অঙ্গীকার করেছেন গৌরব। তিনি লিখেছেন, “ধীর ( গৌরবের ছেলে) হয়তো তার জ্যাঠাকে মনে রাখতে পারবে না ঠিকই, কিন্তু সে চিনবে ঠিকই। আমি আর ঋদ্ধিমা দায়িত্ব নিলাম। তুমি যেখানেই থাকো ভালো থেকো, আর কিচ্ছু চাই না।” উল্লেখ্য, গত রবিবার স্টার জলসার ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসারির সমুদ্রো মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুলের।

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?