AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal flood: নেপাল বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী পারেখ, শোনালেন আতঙ্কের অভিজ্ঞতার কথা

Tibet flash floods: কৈলাশ মানসরোবর যাত্রায় গিয়ে নেপাল ও তিব্বত সীমান্তের ভয়াবহ হড়পা বানে আটকে পড়েছিলেন অভিনেত্রী মানসী পারেখ। অবশেষে মুম্বই ফিরে পরিবারের দেখা পেতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। কী বলেছেন অভিনেত্রী?

Nepal flood: নেপাল বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী পারেখ, শোনালেন আতঙ্কের অভিজ্ঞতার কথা
কী বলেছেন তিনি?
| Updated on: Sep 01, 2026 | 10:09 AM
Share

জনপ্রিয় অভিনেত্রী মানসী পারেখ (Manasi Parekh) যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। মুম্বই বিমানবন্দরে পা রাখতেই আর চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। সামনে দাঁড়িয়ে স্বামী পার্থিব গোহিল এবং ছোট্ট মেয়ে নির্ভী। মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী। গত কয়েকটা দিন তাঁর জীবনে ঠিক কী ঝড় বয়ে গিয়েছে, সেই কান্না যেন তারই প্রমাণ দিচ্ছিল।

সদগুরুর ইশা ফাউন্ডেশনের সঙ্গে কৈলাশ মানসরোবর তীর্থযাত্রায় গিয়েছিলেন মানসী। কিন্তু ২৬ অগস্ট নেপাল ও তিব্বত সীমান্ত জুড়ে নামে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে মুহূর্তে ভেসে যায় একের পর এক এলাকা। ধসে আটকে যায় রাস্তাঘাট। তিব্বত থেকে ফেরার পথে প্রকৃতির সেই রুদ্ররূপ খুব কাছ থেকে দেখেছেন অভিনেত্রী। টানা কয়েক দিন কার্যত চরম আতঙ্কের মধ্যে কাটানোর পর অবশেষে নিরাপদে মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।

বিমানবন্দরে যখন মানসী নামেন, তখন তাঁর স্বামী ও মেয়ে তাঁকে বরণ করে নেওয়ার জন্য মালা হাতে দাঁড়িয়েছিলেন। কিন্তু এত দিন পর বাড়ির প্রিয় মানুষদের দেখে নিজেকে আর সামলাতে পারেননি অভিনেত্রী। সেই ঘরে ফেরার আবেগঘন ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মানসী। তিনি জানিয়েছেন, চিন থেকে বেরিয়ে নেপাল সীমান্তে পৌঁছনোর লড়াইটা কোনও যুদ্ধ জয়ের চেয়ে কম ছিল না। চিনের নিয়ালাম শহরে বিশাল ধসের কারণে বাসের ভেতরেই চার ঘণ্টা আটকে থাকতে হয়েছিল তাঁদের। সেখান থেকে প্রায় ৪০ মাইল পথ বাসে এসে নেপাল সীমান্তে পৌঁছন। কিন্তু সেখানেও আর এক বিপদ। ধসের কারণে রাস্তা পুরো বন্ধ। উপায় না দেখে ভাঙাচোরা রাস্তা পায়ে হেঁটে পার হয়ে ওপারে দাঁড়িয়ে থাকা বাসে ওঠেন তাঁরা। এরপর কাঠমান্ডু পর্যন্ত টানা চার ঘণ্টার ঝাঁকুনি ভরা এক ভয়ানক বাস যাত্রা। মানসীর কথায়, এই ভয়ানক পথ পেরোনো সার্থক হয়েছে কেবল একটাই কারণে, সুস্থভাবে নিজের বাড়ি ও পরিবারের কাছে ফিরে আসা।

সরকারি হিসাব ও উদ্ধারকাজের তথ্য অনুযায়ী, নেপাল ও তিব্বত সীমান্ত এলাকার এই হড়পা বানে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার নিয়েছে। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৯০০ ছাড়িয়ে গিয়েছে এবং এখনও প্রায় চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। প্রকৃতির এমন মারাত্মক তাণ্ডবের মাঝখান থেকেই সুস্থ শরীরে প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন এই অভিনেত্রী।

Follow Us