AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার জীবনেও একটা বাবাইদা ছিল’, রাজন্যা প্রথম প্রেমকে সঁপে দেন বান্ধবীর হাতে

Rajanya Mitra: বাবাইদা ছিলেন রাজন্যারই এক বান্ধবীর অঙ্কের শিক্ষক। রাজন্যার প্রতি বাবাইদার ভালবাসা আঁচ করে সেই বান্ধবী এসে তাঁকে অনুরোধ করেছিলেন, "তুই বাবাইদাকে ছেড়ে দে প্লিজ়, আমি ওকে ভালবাসি খুব। আমাকে অঙ্ক করাতে আসে।" রাজন্যা তৎক্ষণাৎ স্থির করেন, আর না, এই বিষয়টা এখানেই ইতি।

'আমার জীবনেও একটা বাবাইদা ছিল', রাজন্যা প্রথম প্রেমকে সঁপে দেন বান্ধবীর হাতে
রাজন্যা মিত্র।
| Updated on: May 23, 2024 | 2:59 PM
Share

মেয়ে যাতে কোনও ছেলের পাল্লায় না পড়ে, তাই বাবা-মায়ের কড়া শাসন ছিল অভিনেত্রী রাজন্যা মিত্রর উপর। কিন্তু তাও ক্লাস নাইন থেকে টেনে ওঠার সময় এক প্রেমিক জুটেছিল রাজন্যার। সেই প্রেমিকের সঙ্গে কোনও কথাই ছিল না রাজন্যার। অভিনেত্রীকে ফলো করত সেই ছেলেটি। তাঁর টিউশনের বাইরে দাঁড়িয়ে থাকতেন তিনি। একবার সাহস জোগাড় করে অভিনেত্রীকে চিঠিও দিয়েছিলেন সেই প্রেমিক। কিন্তু ওই পর্যন্তই। ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে এড়িয়ে চলা শুরু করে দিয়েছিলেন। অভিনেত্রীর পিছনে না ছুটে তাঁর মায়ের সঙ্গে ভাব জমাতে শুরু করেন। রাজন্যার সেই প্রথম প্রেমের নাম ছিল বাবাইদা।

বাবাইদা ছিলেন রাজন্যারই এক বান্ধবীর অঙ্কের শিক্ষক। রাজন্যার প্রতি বাবাইদার ভালবাসা আঁচ করে সেই বান্ধবী এসে তাঁকে অনুরোধ করেছিলেন, “তুই বাবাইদাকে ছেড়ে দে প্লিজ়, আমি ওকে ভালবাসি খুব। আমাকে অঙ্ক করাতে আসে।” রাজন্যা তৎক্ষণাৎ স্থির করেন, আর না, এই বিষয়টা এখানেই ইতি।

এটাই ছিল রাজন্যার জীবনের প্রথম প্রেমের অভিজ্ঞতা। তিনি বলেছেন, “প্রত্যেক পাড়াতেই এরকম বাবাইদারা থাকেন। এখনও আছেন কি না জানা নেই আমার। আমাদের ছোটবেলায় এরকমই এক বাবাইদাকে আমার আজও মনে পড়ে।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?