AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মামলা করা উচিত’, সুশান্তের অন্তিম রিপোর্ট জমা পড়তেই নজরে রিয়া

Rhea Chakraborty: অভিযোগের আঙুল উঠেছিল রিয়ার দিকে। তিনি নাকি মাদকের নেশা ধরিয়েছিলেন। পাশাপাশি প্রয়াত নায়কের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, তিনি নাকি নায়ককে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন। 

'মামলা করা উচিত', সুশান্তের অন্তিম রিপোর্ট জমা পড়তেই নজরে রিয়া
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 3:35 PM
Share

তিনি রিয়া চক্রবর্তী। কেরিয়ারে উল্লেখযোগ্য কাজ করে সুনাম অর্জন করার আগেই কপালে জোটে বদনাম। রাতারাতি কেরিয়ার শেষ। একটা সম্পর্কের জেরে হাজতবাস হয় নায়িকা। রাতারাতি সকলের চোখে বিষ হয়ে উঠেছিলেন তিনি। চেষ্টা করেছিলেন নিজেকে শেষ করে দেওয়ার। সেই কঠিন লড়াইয়ে পাশে পাননি কাউকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় জেরবার হয়েছিলেন তিনি। আচমকাই অভিনেতার মৃত্যু সংবাদে তোলপাড় হয়েছিল গোটা দেশ। অভিযোগের আঙুল উঠেছিল রিয়ার দিকে। তিনি নাকি মাদকের নেশা ধরিয়েছিলেন। পাশাপাশি প্রয়াত নায়কের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, তিনি নাকি নায়ককে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন।

রাতারাতি কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল নায়িকা। সুশান্তের টাকা নাকি নয়-ছয়ও করেছিলেন তিনি বলে নায়িকার বিরুদ্ধে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। যদিও শনিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে সে সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়। জানিয়ে দেওয়া হয়, সুশান্ত সিং রাজপুতের মৃ্ত্যু আত্মহত্যার কারণেই হয়েছে। এর বাইরে কোনও তথ্য প্রমাণ হাতে আসেনি তাঁদের।

এই খবর সামেন আসার পর থেকেই একগুচ্ছ প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যে নেটপাড়া একটা সময় রিয়া চক্রবর্তীকে ব্ল্যাকলিস্ট করেছিল, তারাই এবার পক্ষ নিচ্ছে নায়িকার। দাবি তুলছে, ক্ষমা চাইতে হবে। কেউ কেউ আবার অভিনেত্রীকে মানহানীর মামলা করার নির্দেশও দিচ্ছেন। কেরিয়ারে এতটা বছর কেবল বিদ্বেষ নিয়ে কাটিয়েছেন যিনি রাতারাতি তিনিই এবার সকলেই নজরে হয়ে উঠলেন কাছের মানুষ। যদিও রিপোর্টে বলা তথ্য মেনে নিতে নারাজ প্রয়াত নায়কের পরিবার। তাঁরা আবারও এই বিষয় পদক্ষেপ করতে চলেছেন বলেই সূত্রের খবর।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা