AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণবীর নন, রামের ভূমিকায় সুশান্তই সেরা! নেটপাড়ায় ভাইরাল প্রয়াত অভিনেতার ‘রাম’ অবতার

শুক্রবার এক রেডিট ব্যবহারকারী সুশান্তের কয়েকটি AI নির্মিত ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, রাজকীয় পোশাকে অযোধ্যার রাজদরবারে বসে আছেন সুশান্ত। অন্য একটি ছবিতে ফুটে উঠেছে বনবাসের দৃশ্য; যেখানে সীতা ও লক্ষ্মণের সঙ্গে নৌকায় বসে রয়েছেন তিনি। সুশান্তের শান্ত অথচ দৃঢ় চেহারার সঙ্গে রামের এই অবয়ব এতটাই মানানসই লেগেছে যে, আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।

রণবীর নন, রামের ভূমিকায় সুশান্তই সেরা! নেটপাড়ায় ভাইরাল প্রয়াত অভিনেতার 'রাম' অবতার
| Updated on: Apr 06, 2026 | 6:43 PM
Share

নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক সামনে আসতেই শুরু হয়েছে তুমুল চর্চা। হনুমান জয়ন্তীর পুণ্য লগ্নে মুক্তি পাওয়া সেই টিজারে শ্রীরামের বেশে রণবীর কাপুরকে দেখে যখন একদিকে প্রশংসার বন্যা, ঠিক তখনই নেটদুনিয়ার অন্য প্রান্ত থেকে উঠে এল এক অন্য সুর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারসাজিতে রাম রূপে ধরা দিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর সেই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের বড় অংশের দাবি— “সুশান্তই হতেন পর্দার সেরা রাম!”

কী দেখা গেল ভাইরাল ছবিতে?

শুক্রবার এক রেডিট ব্যবহারকারী সুশান্তের কয়েকটি AI নির্মিত ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, রাজকীয় পোশাকে অযোধ্যার রাজদরবারে বসে আছেন সুশান্ত। অন্য একটি ছবিতে ফুটে উঠেছে বনবাসের দৃশ্য; যেখানে সীতা ও লক্ষ্মণের সঙ্গে নৌকায় বসে রয়েছেন তিনি। সুশান্তের শান্ত অথচ দৃঢ় চেহারার সঙ্গে রামের এই অবয়ব এতটাই মানানসই লেগেছে যে, আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।

Ramayana

রণবীর কাপুরের ‘রাম’লুক নিয়ে অনেকদিন ধরেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। টিজার আসার পর বিতর্ক আরও জোরালো হয়েছে। নেটিজেনদের মতে, ভগবান রামের চরিত্রের জন্য যে শান্ত চোখের ভাষা এবং স্নিগ্ধ ব্যক্তিত্ব প্রয়োজন, তা সুশান্তের মধ্যে সহজাত ছিল। একজন লিখেছেন, “সুশান্তের চোখের মধ্যে একটা গভীর প্রশান্তি আর মুখে তেজ- দুটোই ছিল। রামের চরিত্রে তিনি একেবারে মানানসই।” অন্য একজন আক্ষেপ করে বলেছেন, “এই ছবিগুলো দেখে পুরনো সব স্মৃতি ফিরে এল। তিনিই হতে পারতেন ইতিহাসের সেরা রাম।”

রামায়ণ টিমে কারা রয়েছেন?

বিতর্ক থাকলেও ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। লঙ্কার অধিপতি রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ খ্যাত মহাতারকা যশকে। এছাড়াও হনুমান হিসেবে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবের নাম চূড়ান্ত হয়েছে। কাজল আগরওয়াল ও রাকুল প্রীত সিং থাকছেন মন্দোদরী ও সূর্পণখার ভূমিকায়।

Follow Us