AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কান উৎসবে গিয়ে চূড়ান্ত অপমানিত ঐশ্বর্যা? রাগে ফুঁসছেন ভক্তরা

Aishwarya Rai Bachchan: সেই কবে থেকে কান চল্লচিত্র উৎসবে অংশ নিচ্ছেন ঐশ্বর্যা রাই বচ্চন-- এবার তাঁকেই অপমান। রেগে আগুন রাইসুন্দরীর ভক্তরা। ঠিক কী ঘটেছে?

কান উৎসবে গিয়ে চূড়ান্ত অপমানিত ঐশ্বর্যা? রাগে ফুঁসছেন ভক্তরা
| Updated on: May 17, 2024 | 10:40 PM
Share

সেই কবে থেকে কান চল্লচিত্র উৎসবে অংশ নিচ্ছেন ঐশ্বর্যা রাই বচ্চন– এবার তাঁকেই অপমান। রেগে আগুন রাইসুন্দরীর ভক্তরা। ঠিক কী ঘটেছে? বৃহস্পতিবার ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ‘মেগালোপোলিস’ ছবির প্রদর্শনে লাল গালিচায় হাঁটেন ঐশ্বর্যা। পরেছিলেন ফাল্গুনী শেন পিককের তৈরি একটি পোশাক। ওই একই মঞ্চে তাঁর সঙ্গে হেঁটেছিলেন গ্রেটা গেরউইগ, নাদিন লাবাকি, আইরিন জেকবের মতো হলিউড তারকা। তবে কান কমিটি সেই ‘ওয়াক’-এর যে ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সেখানে সবার নাম উল্লেখ থাকলেও নেই ঐশ্বর্যার উল্লেখ। অভিনেত্রীর সমাজমাধ্যমের হ্যান্ডলকেও ট্যাগ করা হয়নি।

আর এই কাণ্ড দেখেই রাগে ফেটে পড়েছেন তাঁর অনুরাগীরা। তাঁদের একটাই প্রশ্ন, “ভারতীয় বলেই কি উপেক্ষা! ছিঃ”। আর একজন লিখেছেন, “ডেকে নিয়ে এভাবে অপমান করার কোনও মানে হয় না। শরীর ভাল নেই ঐশ্বর্যার। ভাঙা হাত নিয়েই কানে গিয়েছেন তিনি। সঙ্গে যোগ দিয়েছে তাঁর ১২ বছরের মেয়ে আরাধ্যা। সব ঠিকই চলছিল। এরই মধ্যে এইসব। না চেয়েও বিতর্কের কেন্দ্রে কান চলচ্চিত্র উৎসব।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?