AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোমবাতি হাতে পথে নামলেন অজয় চক্রবর্তী, স্বর তুললেন…

Ajay Chakraborty: তিলোত্তমার বিচার চেয়ে পথে ৪ সেপ্টেম্বর আবারও পথে নেমেছিলেন গোটা শহরবাসী। মিছিলের জমায়েতে শামিল হয়েছিলেন টলিপাড়ার অনেক শিল্পীরাই। এ দিন রাতে মোমবাতি হাতে পথে নামলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তিনিও তো এক মেয়ের বাবা। আরজি করের এই ভয়াবহ ঘটনা প্রভাব ফেলেছে তাঁর মনেও।

মোমবাতি হাতে পথে নামলেন অজয় চক্রবর্তী, স্বর তুললেন...
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 10:39 AM
Share

তিলোত্তমার বিচার চেয়ে পথে ৪ সেপ্টেম্বর আবারও পথে নেমেছিলেন গোটা শহরবাসী। মিছিলের জমায়েতে শামিল হয়েছিলেন টলিপাড়ার অনেক শিল্পীরাই। এ দিন রাতে মোমবাতি হাতে পথে নামলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তিনিও তো এক মেয়ের বাবা। আরজি করের এই ভয়াবহ ঘটনা প্রভাব ফেলেছে তাঁর মনেও। বুধবার রাতে মোমবাতি হাতে ‘জাস্টিস অফ আরজি কর’ স্লোগান তুলে পথে হাঁটলেন পণ্ডিতজি। তাঁর যেমন একটি কন্যা সন্তান রয়েছে।

তেমনই কত মেয়েদের গুরু তিনি। সকলের জন্য তাঁর এই প্রতিবাদ মিছিলে এসে দাঁড়ানো। বয়স তাঁর ৭০ পার করেছে। কিন্তু তাতে কী! প্রতিবাদ মিছিলে সরব শিল্পী। কয়েক মাস আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। নিজের শারীরিক অবস্থার কথা না ভেবে স্বর তুললেন পণ্ডিতজি। দু’বারও ভাবেননি নিজের শরীরের কথা। এ দিন ব়্যালিতে অংশ নেন শিল্পীর ছেলে অঞ্জন চক্রবর্তী। ভিড়ের সঙ্গে মিশে গেলেন অজয়। সুর চড়ালেন,”উই ওয়ান্ট জাস্টিস…।”

উল্লেখ্য, কিছু দিন আগে সঙ্গীতশিল্পীদের মিছিলে পথে নেমেছিলেন পণ্ডিতজির মেয়ে কৌশিকী চক্রবর্তী। সেই প্রতিবাদ মিছিল নিয়েও বিতর্ক তৈরি হয়। কয়েক জন শিল্পীকে দেখা যায় নিজেদের মধ্যে কথা বলছেন, এমনকি কোনও কথায় হেসেও ফেলছেন। তা দেখেই শুরু হয় সমালোচনা। শুধু নেটাগরিকেরা নন, টলিপাড়ার শিল্পীদের একাংশও শামিল এই সমালোচনায়। এরই পাশাপাশি সমালোচনা তৈরি হয় কৌশিকীর সাজপোশাক, কানের দুল নিয়ে। এ প্রসঙ্গে তিনি অবশ্য চুপ থাকেননি শিল্পী। তীব্র বিরোধিতা করেন এই সমালোচনার।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের