AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বন্ধুর পার্টিতে ‘ডিভোর্স’ প্রসঙ্গ, শুনেই মেজাজ হারালেন অর্জুন চক্রবর্তী

Tollywood: স্টুডিয়ো পাড়ায় কখন কার সম্পর্কের সমীকরণ বদলে যায় তা বোঝা কঠিন। এই কারও ভাব তো এই কারও গোঁসা। কারও বিচ্ছেদ হচ্ছে তো কারও মিল হচ্ছে। কিছু দিন আগে শোনা গিয়েছিল অভিনেতা অর্জুন চক্রবর্তীর নাকি সংসার ভাঙছে। স্ত্রী সৃজার সঙ্গে নাকি একদমই বনিবনা হচ্ছে না তাঁর। এমনটাই আলোচনা চলছিল চারিদিকে। তবে এই কথা রটার পর থেকে অভিনেতা-স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করার পরিমাণ বাড়িয়ে দেন।

বন্ধুর পার্টিতে 'ডিভোর্স' প্রসঙ্গ, শুনেই মেজাজ হারালেন অর্জুন চক্রবর্তী
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 4:04 PM
Share

স্টুডিয়ো পাড়ায় কখন কার সম্পর্কের সমীকরণ বদলে যায় তা বোঝা কঠিন। এই কারও ভাব তো এই কারও গোঁসা। কারও বিচ্ছেদ হচ্ছে তো কারও মিল হচ্ছে। কিছু দিন আগে শোনা গিয়েছিল অভিনেতা অর্জুন চক্রবর্তীর নাকি সংসার ভাঙছে। স্ত্রী সৃজার সঙ্গে নাকি একদমই বনিবনা হচ্ছে না তাঁর। এমনটাই আলোচনা চলছিল চারিদিকে। তবে এই কথা রটার পর থেকে অভিনেতা-স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করার পরিমাণ বাড়িয়ে দেন। কিন্তু তার পরেও সেই বিতর্ক যেন ওদের পিছু ছাড়ছে না। তাই তো সম্প্রতি এক বন্ধুর পার্টিতে গিয়েও তেমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। পার্টির মাঝেই রেগে গেলেন অভিনেতা। এমনিতে অভিনেতাকে এ সব নিয়ে কখনও কোনও কথা বলতে শোনা যায়নি।

মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। তবে পার্টিতে এসে নিজেকে আর আটকে রাখতে পারলেন না। তিনি যে বিরক্ত হয়েছেন তা বোঝা গেল। শোনা যায়, পার্টিতে খুবই রেগে গিয়েছিলেন অর্জুন। অভিনেতাকে ডিভোর্স প্রসঙ্গে এক জন নাকি প্রশ্ন করেছিলেন। রেগে গিয়ে তিনি জানিয়েছিলেন, এই পার্টিতে নায়ক ডিভোর্স নিয়ে আলোচনা করতে আসেননি। স্ত্রীয়ের সঙ্গে মুহূর্তটা তিনি উপভোগ করতে এসেছেন।

উল্লেখ্য, বঙ্গ সম্মেলনে গিয়ে সুন্দরী নায়িকার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন অর্জুন চক্রবর্তী– এই অভিযোগেই বিগত বেশ কিছু দিন ধরে উত্তাল ছিল নেটপাড়া। অর্জুন অস্বীকার করেছিলেন। তবে স্ত্রী সৃজা সেনের নীরবতায় উঠছিল নানা প্রশ্ন। অবশেষে সেই সব প্রশ্নেরই যেন মুখ বন্ধ করালেন তিনি। এক পোস্টেই বুঝিয়ে দিলেন সবটা। এক মাস্টারস্ট্রোকেই গুঞ্জনের মুখে নুন দিয়ে সৃজার বার্তা, সব ঠিকই আছে। ইনস্টাগ্রামে স্বামী অর্জুনের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করেছেন তিনি। দু’জনেরই হাসি হাসি মুখ। ‘কিছুই যে হয়নি’– এই বার্তাই দিলেন কি?

ঠিক এক দিন আগেই পরকীয়ার অভিযোগ অস্বীকার করে সৃজার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন তিনি। লিখেছিলেন, “এই বছরের শুরুতে যখন আমরা গরমের ছুটি কাটাতে গিয়েছিলাম। খোলা জায়গায় প্রকৃতির কাছাকাছি এই সৌন্দর্য চুটিয়ে উপভোগ করেছি।” এর পরেই নেটিজেনদের মধ্যে অস্বস্তি দূর হয় খানিকটা। তবে পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না তাঁরা। কিন্তু সৃজার এই পোস্টে তাঁদের দৃঢ় ধারণা মিষ্টি এই জুটির প্রেম আপাতত ভাঙছে না।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?