AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KBC 18 Shoot: খাওয়া নেই, ঘুম নেই টানা ২৪ ঘণ্টা কাজ! ৮৩ বছর বয়সে কীসের তাগিদে এই পরিশ্রম অমিতাভের?

Amitabh Bachchan age 83: ৮৩ বছর বয়সেও কড়া পরিশ্রমে মেতেছেন অমিতাভ বচ্চন! টানা ২৪ ঘণ্টা কাজ করায় বাদ পড়েছে খাওয়া আর ঘুম। ভক্তদের কাছে কী বার্তা দিলেন বলিপাড়ার শাহেনশাহ? কেন ছুটি নেন না তিনি?

KBC 18 Shoot: খাওয়া নেই, ঘুম নেই টানা ২৪ ঘণ্টা কাজ! ৮৩ বছর বয়সে কীসের তাগিদে এই পরিশ্রম অমিতাভের?
কী বলেছেন তিনি?
| Updated on: Aug 11, 2026 | 11:21 AM
Share

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন প্রমাণ করে দিলেন, তাঁর কাছে বয়স সত্যিই শুধু একটা সংখ্যা। ৮৩ বছর বয়সে এসেও তিনি যে পরিশ্রম করছেন, তা শুনলে অবাক হতে হয়। টানা ২৪ ঘণ্টা কাজ করে খাওয়া-ঘুম সব ভুলেছেন বিগ বি।

গত কয়েকদিন ধরে তাঁর ব্যক্তিগত ব্লগে কোনও লেখা আসছিল না। তাঁর এই নীরবতায় চিন্তায় পড়ে যান ভক্তরা। অবশেষে নিজেই সব জল্পনার অবসান ঘটালেন অমিতাভ।

ব্লগে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, “লেখা অনিয়মিত হয়ে গেছে বলে আমি ক্ষমাপ্রার্থী। এখন অবস্থা এমন যে সকাল ৭টায় শিফট শুরু হলে তা শেষ হচ্ছে পরদিন সকাল ৭টায়।” এই ম্যারাথন শিডিউলের জন্য ঠিকমতো খাওয়া বা ঘুম কোনওটাই হচ্ছে না বলেও জানান তিনি।

কিন্তু কেন এই পরিশ্রম?

আসল কারণ হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৮। জানা গেছে, শোয়ের নতুন প্রোমো এবং লঞ্চের শুটিং শুরু হয়ে গেছে। আর সেই কাজের জন্যই দিন-রাত এক করে ফেলেছেন অমিতাভ। সেটে সবকিছু নিখুঁত না হওয়া পর্যন্ত তিনি ফ্লোর ছাড়ছেন না।

এই বয়সেও এত ধকল কেন নিচ্ছেন, সেই প্রশ্নের উত্তরও তিনি নিজেই দিয়েছেন। অমিতাভের মতে, একবার কাউকে কথা দিলে সেই প্রতিশ্রুতি রাখাই তাঁর প্রথম কর্তব্য। কাজের প্রতি এই সততাই তাঁকে ৫৫ বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে রেখেছে।

তবে ভক্তদের জন্য সুখবরও আছে। বিগ বি জানিয়েছেন, KBC 18-র মূল শুটিং শুরু হলেই এই চাপ কমে যাবে। তখন তিনি আবার নিজের পুরনো রুটিনে ফিরে রোজ ব্লগ লিখবেন। ৮৩-তেও তাঁর এই ডেডিকেশনকে কুর্নিশ জানাচ্ছে গোটা বলিউড।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?