AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

King Cobra: বুকে ভয়! হাতে আস্ত ১৩ ফুটের কিং কোবরা, সূঁচ-সুতো নিয়ে বিরাট সাপের ক্ষত অপারেশন করলেন পশু চিকিৎসক

Nagrakata: ঘটনার সূত্রপাত নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের মঙরুপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা ডিমপল ওরাওয়ের বাড়ির পিছনে আচমকাই একটি বিশাল আকৃতির কিং কোবরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। প্রায় ১৩ ফুট লম্বা সাপটি দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

King Cobra: বুকে ভয়! হাতে আস্ত ১৩ ফুটের কিং কোবরা, সূঁচ-সুতো নিয়ে বিরাট সাপের ক্ষত অপারেশন করলেন পশু চিকিৎসক
কিং কোবরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 11:01 AM
Share

নাগরাকাটা: কার্যত নজিরবিহীন ঘটনা বলাই যায়! ১৩ ফুট লম্বা একটি আহত কিং কোবরার ক্ষতস্থান সেলাই করলেন পশু চিকিৎসক। একপ্রকার ভয়ে-ভয়েই আহত সাপের ক্ষতস্থান সেলাই করে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন এক পশু চিকিৎসক। বর্তমানে কিং কোবরাটি সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের মঙরুপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা ডিমপল ওরাওয়ের বাড়ির পিছনে আচমকাই একটি বিশাল আকৃতির কিং কোবরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। প্রায় ১৩ ফুট লম্বা সাপটি দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

বাড়ির পিছনে এত বড় কিং কোবরা কীভাবে এল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও তৈরি হয়। খবর দেওয়া হয় স্থানীয় সর্পপ্রেমী ও পরিবেশপ্রেমী সৈয়দ নইম বাবুনকে। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পৌঁছে কিং কোবরাটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারের সময় সাপটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। এরপর সেটিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক পশু চিকিৎসক কিং কোবরাটির ক্ষতস্থান পরীক্ষা করে সেলাই করার সিদ্ধান্ত নেন।

প্রায় ১৩ ফুটের বিষধর কিং কোবরাকে হাতে নিয়ে চিকিৎসা করার সময় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পশু চিকিৎসক। কারণ, তাঁর হাতে কোনও সাধারণ প্রাণী নয়, ছিল অত্যন্ত বিষধর এবং বিশাল আকৃতির কিং কোবরা। তবুও সাপটির জীবন বাঁচানোর জন্য সমস্ত ভয় উপেক্ষা করে ক্ষতস্থানে সেলাই করেন তিনি।

চিকিৎসার পর বর্তমানে কিং কোবরাটি সুস্থ রয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা কিং কোবরাটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন।

একদিকে লোকালয়ে বিশাল কিং কোবরার প্রবেশে আতঙ্ক, অন্যদিকে আহত সাপটিকে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ফের জঙ্গলে ফিরিয়ে দেওয়া পুরো ঘটনাই নজর কেড়েছে নাগরাকাটায়। বিশেষ করে বন্যপ্রাণী চিকিৎসক না হয়েও এক পশু চিকিৎসকের সাহসী উদ্যোগে আহত কিং কোবরার প্রাণ বাঁচানোর ঘটনা প্রশংসা কুড়িয়েছে।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?