AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজনীতির দুই মেরুতে অনির্বাণ-রুদ্রনীল! চেনা গণ্ডি ভাঙতে কৌশিকের নতুন ছবি ‘তার পর’

বাস্তবের ময়দানে দুই মেরুর বাসিন্দা তাঁরা। রাজনৈতিক মতাদর্শেও রয়েছে আকাশ-পাতাল তফাৎ। এমনিতে হয়তো একে অপরের সঙ্গে দশ মিনিটও কথা বলবেন না, কিন্তু পরিস্থিতির চাপে একসঙ্গে থাকতে হলে ঠিক কী হতে পারে? এমনই এক চেনা গণ্ডি ভাঙার গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সৌজন্যে তাঁর নতুন ছবি ‘তার পর’। আর এই ছবির সবচেয়ে বড় চমক, অতীতের 'ব্যান কালচার'-কে পিছনে ফেলে এবার একফ্রেমে আসছেন অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষ! নজরকাড়া লুকে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ও।

রাজনীতির দুই মেরুতে অনির্বাণ-রুদ্রনীল! চেনা গণ্ডি ভাঙতে কৌশিকের নতুন ছবি ‘তার পর’
| Edited By: | Updated on: Oct 02, 2026 | 9:14 AM
Share

সমাজের বিভিন্ন রকমের মানুষ, প্রত্যেকের সামাজিক অবস্থান আলাদা। সাধারণ সময়ে হয়তো একে অপরের সঙ্গে অপ্রয়োজনীয় একটি কথাও বলবেন না। কিন্তু পরিস্থিতির চাপে যদি তাঁদের একসঙ্গে থাকতে হয়? কীভাবে তাঁরা একে অপরের সঙ্গে মানিয়ে নেবেন? এই ভাবনাকেই কেন্দ্র করে তৈরি হতে চলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘তার পর’। কৌশিক বললেন, ‘’আমরা নিজেদের জীবনে একটা গণ্ডি তৈরি করে রাখি। কার সঙ্গে মিশব, আমরা নিজেরাই ঠিক করি। কিন্তু সেই গণ্ডিটা যদি কোনওভাবে ভেঙে যায়, তখন কী হবে? হয়তো এমন একজন মানুষের সঙ্গে আমাকে দুটো রাত কাটাতে হল, যাঁর সঙ্গে এমনিতে দশ মিনিটও কথা বলতাম না, তখন কী হবে?”

এই ছবিতে রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচার্য থাকছেন। রাজ‍্যে সরকার বদলের আগে দু’ জনেই কিছুটা সময়ে ব‍্যান কালচার-এর স্বীকার ছিলেন। দুই অভিনেতার রাজনৈতিক অবস্থান একে অপরের চেয়ে আলাদা। ছবিতে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্ত। ছবিটি প্রযোজনা করছে ক‍্যামেলিয়া প্রোডাকশনস।লক্ষ্মীপুজোর পর ছবির শুটিং শুরু হবে। মূলত কলকাতা এবং কলকাতার আশপাশের এলাকায় শুটিং হবে। চূর্ণীর লুক এই ছবিতে নজরকাড়া। এই বছর কৌশিকের পরিচালনাতেও ‘আজও অর্ধাঙ্গিনী’ সুপারহিট। চূর্ণীকে ব‍্যক্তিগত জীবনে যে হেয়ারস্টাইলে দেখা যায়, সেভাবে দেখা গিয়েছিল এই বছর মুক্তি পাওয়া ছবিতে। কিন্তু নতুন ছবিতে হেয়ারস্টাইল ভিন্ন। রুদ্রনীলকেও বিধায়ক হিসাবে যে ধরনের পোশাকে দেখা যায় ইদানীং, তারচেয়ে ছবিতে লুক একদম আলাদা, যা কৌতূহলের উদ্রেক করে।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে