AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জোড়া রোগে হাসপাতালে ভর্তি অন্বেষা হাজরা, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনেত্রীর অনুপস্থিতির কারণ এল প্রকাশ্যে। জানা গেল, এক নয় দুইটি কঠিন রোগে আক্রান্ত হয়ে আপাতত তিনি হাসপাতালে ভর্তি।

জোড়া রোগে হাসপাতালে ভর্তি অন্বেষা হাজরা, কী হয়েছে অভিনেত্রীর?
| Updated on: Nov 15, 2024 | 1:12 PM
Share

বেশ কিছু দিন ধরেই অভিনেত্রী অন্বেষা হাজরাকে দেখা যাচ্ছে না ছোট পর্দায়। কেন তিনি ‘গায়েব’ সেই প্রশ্নই এতদিন ধরে ঘুরছিল সামাজিক মাধ্যমে। প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে না পেয়ে তাঁর ভক্তরাও উগরে দিচ্ছিলেন অসন্তোষ। তবে এবার অভিনেত্রীর অনুপস্থিতির কারণ এল প্রকাশ্যে। জানা গেল, এক নয় দুইটি কঠিন রোগে আক্রান্ত হয়ে আপাতত তিনি হাসপাতালে ভর্তি।

একই সঙ্গে ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত হয়েছে নায়িকা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অন্বেষা লিখেছেন, “ডেঙ্গু এবং টাইফয়েড এর কারণে আমি নার্সিং হোমে এডমিট আছি, শেষ আমি ১১ই নভেম্বর শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায়ে, টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই।” তবে আশার কথা, আগের থেকে ভাল আছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই আবারও পর্দায় দেখা যাবে তাঁকে।

ছোটপর্দার অতি পরিচিত মুখ অন্বেষা। জি বাংলার এই পথ যদি না শেষ হয়-এর সুবাদে দারুণ জনপ্রিয় হয়েছিল অন্বেষা-ঋত্বিক জুটি। সেই জুটিই আবার ফিরেছে ‘আনন্দী’ ধারাবাহিকে। এই মেগা প্রযোজনার দায়িত্বে রয়েছে নীলাঞ্জনার ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন’। পরিচালক-অভিনেত্রী মানসী সিনহার হাত ধরে বড় পর্দাতেও দেখা যেতে চলেছে তাঁকে। ছবির নাম ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। আগামী মাসেই মুক্তি পাবে ছবিটি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত