AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আপনি জোচ্চর’, কাঁদতে কাঁদতে মহেশ ভাটকে বলেন অনুপম, বাকিটা ইতিহাস

মাত্র ২৮ বছর বয়সে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন অনুপম। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ৪০ বছরে ৫৪০টি ছবি করে ফেলেছেন তিনি।

'আপনি জোচ্চর', কাঁদতে কাঁদতে মহেশ ভাটকে বলেন অনুপম, বাকিটা ইতিহাস
| Updated on: Nov 09, 2024 | 8:23 PM
Share

সালটা ছিল ১৯৮৪। বছর ২৮-এর এক যুবক একবুক স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর মুম্বই। অল্প কিছুদিনের মধ্যেই ভাগ্যের শিকেও ছেঁড়ে তাঁর। তবে তার পরেই বিপর্যয়। তবে সব শেষ হওয়ার আগেই হারতে চাননি তিনি। কথা হচ্ছে অভিনেতা অনুপম খেরের। মহেশ ভাটের ‘সারাংশ’ ছবি দিয়েই ডেবিউ হয়েছিল তাঁর। তবে সেই মহেশকেই ‘জোচ্চর’ তকমা দেন তিনি। কেন?

অনুপমের কথায়, “ছয় মাস ধরে ওই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি। তবে শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে আচমকাই আমাকে মহেশজি জানান, আমাকে বাদ দেওয়া হয়েছে। বদলে নেওয়া হচ্ছে সঞ্জীব কুমারকে। কারণ হিসেবে জানানো হয়, আমি নাকি নবাগত। আমি পাগলের মতো হয়ে যাই। কান্না পেতে থাকে। ফিরে যাওয়ার কথা ভাবি। ঠিক তখনই মনে পড়ে ঠাকুরদার কথা। উনি বলতেন, ‘যখন তুমি কারও থেকে কিছু প্রত্যাশা কর না, তখন তুমি তার সমান।’ কী মনে হল সোজা চলে যাই ভাট সাহেবের কাছে। কাঁদতে কাঁদতে বলতে থাকি, ‘আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় জোচ্চর। সত্যি নিয়ে সিনেমা বানাচ্ছেন, এ দিকে নিজেই মিথ্যাচার করলেন।’ অভিশাপ দিয়ে চলে আসি। এর কিছুক্ষণ পরেই ভাট সাহেবের ফোন আসে আমার কাছে। উনি বলেন, ‘আমার মনে হয় না, আমি এই ছবি তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে তৈরি করতে পারব বলে।’ প্রযোজনা সংস্থাকে ফোন করেন। ছবি হিট হয়।”

মাত্র ২৮ বছর বয়সে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন অনুপম। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ৪০ বছরে ৫৪০টি ছবি করে ফেলেছেন তিনি। সম্প্রতি সারাংশের ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুপমকে এক বিশেষ উপহার দিয়েছেন মহেশ ভাট। পাল্টা কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি অনুপম। সদ্য মুক্ত পেয়েছে তাঁর ছবি ‘বিজয় ৬৯’। ছবিটি এই মুহূর্তে নেটফ্লিক্সে স্ট্রিম করছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত