AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asha Bhosle tribute: আশা ভোঁসলেকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ, কী চমক আনছেন রহমান ও শাহরুখ?

Bollywood news: আশা ভোঁসলেকে বিশেষ সম্মান জানাতে উদ্যোগী এ আর রহমান। আর এই মেগা প্রজেক্টে অস্কারজয়ী সুরকারের সঙ্গে হাত মেলালেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান। কী চমক আনছেন রহমান ও শাহরুখ?

Asha Bhosle tribute: আশা ভোঁসলেকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ, কী চমক আনছেন রহমান ও শাহরুখ?
কী বলেছেন রহমন?
| Updated on: Aug 17, 2026 | 8:45 AM
Share

আশা ভোঁসলে (Asha Bhosle)। নামটা উচ্চারিত হলেই আজও আপামর ভারতবাসীর কানে ভেসে আসে অজস্র কালজয়ী সুর। তাঁর কণ্ঠের সঙ্গে পর্দায় শাহরুখ খানের (Shah Rukh Khan) পারফর্ম্যান্স, বলিউডের এই যুগলবন্দি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। ‘জরা সা ঝুম লু ম্যায়’ থেকে ‘লে গ্যয়ি’, এই গানগুলো আজও নস্টালজিয়া উসকে দেয়। গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা কখনও পূরণ হওয়ার নয়। সেই সময় শাহরুখ নিজেও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তবে এবার সুরের রানিকে নিয়ে এমন এক খবর সামনে এল, যা ভক্তদের মন ছুঁয়ে যাবে।

কিংবদন্তি এই শিল্পীকে এক বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই বিশাল আয়োজনের কাণ্ডারী হলেন খোদ অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তিনি একটি স্পেশাল প্রজেক্ট তৈরি করছেন। আর সবচেয়ে বড় চমক হল, এই আয়োজনে রহমানের সঙ্গে হাত মিলিয়েছেন স্বয়ং বলিউড বাদশা।

কী সেই প্রজেক্ট?

রবিবার সোশ্যাল মিডিয়া এক্সে (X) একটি পোস্ট করে রহমান নিজেই এই সুখবর দিয়েছেন। তিনি শাহরুখকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই ট্রিবিউট প্রজেক্টে রাজি হওয়ার জন্য তিনি ভীষণ কৃতজ্ঞ। জানা গিয়েছে, এই প্রজেক্টের নাম হল ‘আশা ফরএভার’ (Asha Forever)। সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলেকে আজীবন মনে রাখতেই এই বিশেষ মিউজিক ভিডিয়োটি তৈরি হচ্ছে।

রহমান জানিয়েছেন, কিংবদন্তি গায়িকা বেঁচে থাকতেই তিনি এই প্রজেক্টের কথা ভেবেছিলেন। তাঁকে এটি উপহার দেওয়ার ইচ্ছেও ছিল তাঁর। সম্প্রতি এই স্পেশাল গানের একটি ছোট্ট টিজারও শেয়ার করেছেন রহমান। সেখানে রহমানের নিজের গলার সঙ্গে মিশেছে আশা ভোঁসলের পুরনো কিছু রেকর্ডিং এবং আরও বেশ কয়েকজন নামীদামি শিল্পীর কন্ঠস্বর। রহমানের মতে, নানা রকম সুরকে এক সুতোয় বেঁধে তাঁর এই সৃষ্টিকে সম্মান জানানোই হল সেরা উপায়।

শাহরুখের কেরিয়ারে আশা ভোঁসলের গানের অবদান কখনও ভোলার নয়। গায়িকার মৃত্যুর পর শাহরুখ লিখেছিলেন, তাঁর আশীর্বাদ এবং ভালোবাসা তিনি চিরকাল মিস করবেন। এবার দুই কিংবদন্তি, রহমান এবং শাহরুখ, যখন একসঙ্গে সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানাচ্ছেন, তখন দর্শকদের উন্মাদনা যে কতটা বাড়বে তা বলাই বাহুল্য। সঙ্গীতপ্রেমীদের জন্য এর চেয়ে বড় উপহার আর কোনও কিছুই হতে পারে না। ফ্যানেরা এখন থেকেই দিন গুনছেন। এখন শুধু এই সম্পূর্ণ মিউজিক ভিডিয়োটি প্রকাশ্যে আসার অপেক্ষা!

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী