AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barasat AC Local: সুখবর! এবার বারাসত AC লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত! জেনে নিন ট্রেনের সময়সূচি

Sealdah-Barasat AC Local Service: এসি লোকাল পরিষেবা চালুর কারণে ৩৩৩৬৫ আপ বারাসত–বনগাঁ লোকাল-এর সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ২০ অগস্ট থেকে ট্রেনটি বারাসত থেকে সকাল সাড়ে ১১টার পরিবর্তে ১১টা ৪০ মিনিটে ছাড়বে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য রেলের অন্যতম প্রধান অগ্রাধিকার।

Barasat AC Local: সুখবর! এবার বারাসত AC লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত! জেনে নিন ট্রেনের সময়সূচি
এসি লোকালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2026 | 7:19 AM
Share

কলকাতা: নিত্যযাত্রীদের জন্য সুখবর। সম্প্রসারিত হচ্ছে বারাসত এসি লোকালের (Barasat AC Local) পরিষেবা। চলতি বছর জুলাই মাস থেকে শিয়ালদহ-বারাসত (Sealdah-Barasat AC Local) রুটে চালু হয় এসি লোকাল। তবে, এবার যাত্রাপথ আরও দীর্ঘ হচ্ছে। বারাসতের পরিবর্তে বনগাঁ পর্যন্ত যাবে এই ট্রেন। চলতি মাস থেকেই শুরু হচ্ছে পরিষেবা। পূর্ব রেল সূত্রে খবর, ২০ অগস্ট থেকে শিয়ালদহ–বারাসত এসি লোকাল পরিষেবা বনগাঁ পর্যন্ত সম্প্রসারিত হবে।

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের আরও আরামদায়ক ও স্বচ্ছন্দ যাত্রার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। সোমবার থেকে শনিবার সপ্তাহে মোট ৬ দিন চলবে এই এসি লোকাল। রবিবার পরিষেবা বন্ধ থাকবে। ট্রেন কোন স্টেশন থেকে কখন ছাড়বে, কোন কোন স্টেশনে দাঁড়াবে, জেনে নিন

৩৩৪৪৯ আপ শিয়ালদহ–বনগাঁ এসি লোকাল

  • শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ১০টা ৩৩ মিনিটে
  • বারাসত পৌঁছবে সকাল ১১টা ১৪ মিনিটে। আবার বারাসত থেকে ছাড়বে ১১টা ১৫ মিনিটে। বনগাঁ জংশনে পৌঁছবে দুপুর ১২ টা ২৩ মিনিটে।

রেল সূত্রে খবর, বারাসতের পর ট্রেনটি বামনগাছি, দত্তপুকুর, বীরা, অশোকনগর রোড, হাবরা, মসলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর ও চাঁদপাড়া-সহ নির্ধারিত স্টেশনগুলিতে দাঁড়াবে।

৩৩৪৪২ ডাউন বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল

বনগাঁ থেকে ছাড়বে দুপুর ১২ টা ৩৫ মিনিটে। একইভাবে, বারসত থেকে ১টা ৪০ মিনিটে, মধ্যমগ্রামে ১টা ৪৬ মিনিট , বিরাটি থেকে ১টা ৫৪ মিনিটে, দমদম ক্যান্টনমেন্ট থেকে দুপুর ২টো, দমদম জংশন থেকে ২ টো ৫ মিনিটে, বিধাননগর রোড থেকে ২টো ১০ মিনিটে ও শেষ পর্যন্ত শিয়ালদহ পৌঁছবে ২টো ২৫ মিনিটে।

এদিকে, এসি লোকাল পরিষেবা চালুর কারণে ৩৩৩৬৫ আপ বারাসত–বনগাঁ লোকাল-এর সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ২০ অগস্ট থেকে ট্রেনটি বারাসত থেকে সকাল সাড়ে ১১টার পরিবর্তে ১১টা ৪০ মিনিটে ছাড়বে।

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য রেলের অন্যতম প্রধান অগ্রাধিকার। বনগাঁ পর্যন্ত এসি লোকাল সম্প্রসারণের ফলে যাত্রীরা আরও আধুনিক, আরামদায়ক ও সুবিধাজনক পরিষেবা পাবেন।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী