AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swasthya bhawan: মুছে গেল স্বাস্থ্য সাথীর নাম ও নিশান

স্বাস্থ্য ভবনে দ্বিতীয় ভবনের নাম ছিল 'স্বাস্থ্য সাথী'। গত সরকারের আমলে দেওয়া সেই ভবনের নাম হল 'স্বাস্থ্য ভবন-২'। এই ভবনে রয়েছে স্বাস্থ্য দফতরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দফতর। শুধু তাই নয়, নতুন সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঘরও রয়েছে এখানে।

Swasthya bhawan: মুছে গেল স্বাস্থ্য সাথীর নাম ও নিশান
স্বাস্থ্য ভবনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 18, 2026 | 12:59 PM
Share

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন তৈরি করেছিলেন স্বাস্থ্য সাথী প্রকল্প। তবে এবার পালা বদল হয়েছে। আর সরকার বদলাতেই রইল না স্বাস্থ্য সাথীর নাম ও নিশান।

নতুন সরকার আসার পর যে দু’টি স্বাস্থ্য বীমা চালু করেছে। তার মধ্যে একটি হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আর একটি হল কেন্দ্রের আয়ুষ্মান ভারত। অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে কেন্দ্রের এই প্রকল্প বাংলায় চালু করা হয়নি। তবে, পুরনো সরকারের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প বন্ধের পর এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের থেকেও উঠে গেল স্বাস্থ্য সাথী নামটাই।

স্বাস্থ্য ভবনে দ্বিতীয় ভবনের নাম ছিল ‘স্বাস্থ্য সাথী’। গত সরকারের আমলে দেওয়া সেই ভবনের নাম হল ‘স্বাস্থ্য ভবন-২’। এই ভবনে রয়েছে স্বাস্থ্য দফতরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দফতর। শুধু তাই নয়, নতুন সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঘরও রয়েছে এখানে। স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “একটা স্বাস্থ্য দফতরের দু’খানা বিল্ডিং। এটা এক আর অন্যটা দুই, এটাই তো নাম। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু হয়েছে। আমরা কিন্তু ‘আয়ুষ্মান ভারত’ ভবন নাম দিইনি। প্রশাসন প্রচণ্ড স্বচ্ছ। আলাদা করে কোনও প্রাণলীকে বিজ্ঞাপন দিতে হয় না। পিছনে আরও একটি বিল্ডিং উঠছে। সেটার নাম স্বাস্থ্য ভবন ১-২-৩ যেমন নাম হয় হবে।”

Follow Us