AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp: স্ট্যাটাস দেখবেন, কিন্তু নাম দেখাবে না! WhatsApp-এর এই গোপন ট্রিক জানেন?

Tech Updates: বর্তমানে WhatsApp শুধু মেসেজ বা ফোন করার মাধ্যম নয়, বন্ধু-বান্ধব ও পরিচিতদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার এক জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন বহু মানুষ WhatsApp -এ স্ট্যাটাস আপলোড করেন। কে তাঁদের স্ট্যাটাস দেখেছেন, তা জানারও সুযোগ রয়েছে। তবে অনেকেই আছেন, যাঁরা স্ট্যাটাস দেখেন কিন্তু আমরা জানতে পারি না, কে কে দেখেছেন। জানেন কি, WhatsApp-এ কয়েকটি ফিচার ব্যবহার করেই এই কাজ করা সম্ভব?

WhatsApp: স্ট্যাটাস দেখবেন, কিন্তু নাম দেখাবে না! WhatsApp-এর এই গোপন ট্রিক জানেন?
ফাইল ছবিImage Credit: Getty Images
| Updated on: Nov 17, 2026 | 2:49 PM
Share

কলকাতা: WhatsApp-এ অন্যের স্ট্যাটাস দেখতে চান, কিন্তু চান না কেউ জানতে পারুক? তাহলে রয়েছে দুটি সহজ উপায়। আপনি অন্যের status দেখবেন, কিন্তু কেউ জানতে পারবে না, এই জিনিস এবার করা আরও সহজ। স্রেফ ফোনের প্রাইভেসি সেটিংসে হালকা বদল এনেই গোপনে দেখতে পাবেন অন্যের স্ট্যাটাস?

বর্তমানে WhatsApp শুধু মেসেজ বা ফোন করার মাধ্যম নয়, বন্ধু-বান্ধব ও পরিচিতদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার এক জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন বহু মানুষ WhatsApp -এ স্ট্যাটাস আপলোড করেন। কে তাঁদের স্ট্যাটাস দেখেছেন, তা জানারও সুযোগ রয়েছে। তবে অনেকেই আছেন, যাঁরা স্ট্যাটাস দেখেন কিন্তু আমরা জানতে পারি না, কে কে দেখেছেন। জানেন কি, WhatsApp-এ কয়েকটি ফিচার ব্যবহার করেই এই কাজ করা সম্ভব? এর জন্য আলাদা কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। দেখে নিন, কিভাবে গোপনে অন্যের স্ট্যাটাস দেখতে পারবেন।

READ RECEIPTS বন্ধ করে দিন:- ১) প্রথমে নিজের ফোনে WhatsApp খুলুন। ২) অ্যান্ড্রয়েড ফোনে উপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করুন। আইফোন ব্যবহারকারীরা সেটিংস খুলুন। ৩) এরপর প্রাইভেসি অপশন নির্বাচন করুন। ৪) সেখানে Read Receipts অপশনটি খুঁজে বের করুন ও বন্ধ করে দিন। ৫) এর ফলে আপনি কারও স্ট্যাটাস দেখলেও Status Viewer List-এ আপনার নাম যেমন দেখাবে না, তেমনই আপনাকে কোনও মেসেজ পাঠালে সেই মেসেজ আদৌ আপনি দেখেছেন কি না, তাও মেসেজ প্রেরক জানতে পারবে না। সাধারণত, মেসেজ দেখলে চ্যাটে ব্লু টিক দেখায়। এই অপশন অন থাকলে ব্লু টিক দেখাবে না ফলে কেউ বুঝতে পারবে না, আপনি আদৌ মেসেজ দেখেছেন কি না।

AIRPLANE MODE বন্ধ করুন:- ১) প্রথমে WhatsApp খুলুন ও Status গুলি লোড হওয়ার অপেক্ষা করুন। ২) এরপর ফোনে Airplane Mode চালু করুন। ৩) নিশ্চিত করুন, Wi-Fi ও মোবাইল ডাটা বন্ধ রয়েছে। ৪) এবার যে স্ট্যাটাস দেখতে চান, সেটি খুলুন। ৫) স্ট্যাটাস দেখা হয়ে গেলে WhatsApp সম্পূর্ণভাবে বন্ধ করে দিন। ৬) এরপর Airplane Mode বন্ধ করে আবার ইন্টারনেট চালু করুন।

তবে এই পদ্ধতি যে সবার জন্য সমান কার্যকর, তা নয়। যারা WhatsApp-এর নয়া ভার্সন ব্যবহার করছেন, তারাই এই পদ্ধতিতে লাভবান হবেন। এমন কি, স্ট্যাটাস সিঙ্ক করার পদ্ধতির উপর নির্ভর করে দেখা স্ট্যাটাস কখন WhatsApp সার্ভারে পাঠাবে। Read Receipts বন্ধ রাখার পদ্ধতিটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য। তবে সেটি আবার চালু করার সময় সতর্ক থাকুন।

Follow Us