AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৃজিতের ছবিতে ‘মিঠিঝোরা’-র রাই…কোন চরিত্র করবেন?

দিব্যজ্যোতির বিপরীতে লক্ষীপ্রিয়ার চরিত্রে থাকবেন দর্শনা বণিক, তা ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু জুন মাসে শুটিং শুরু করছেন সৃজিত। সেই সময়ে দর্শনার একটা হিন্দি প্রোজেক্টের শুটিং রয়েছে বলে টলিপাড়ায় চর্চা। তাই সৃজিত এখন 'মিঠিঝোরা'-র রাই আরাত্রিকা মাইতিকে এই চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছেন বলে খবর। যদিও প্রযোজনা সংস্থার তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। শেষ অবধি, আরাত্রিকা সৃজিতের ছবিতে কাজ করবেন কিনা, তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

সৃজিতের ছবিতে 'মিঠিঝোরা'-র রাই...কোন চরিত্র করবেন?
| Edited By: | Updated on: May 16, 2025 | 8:20 AM
Share

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন। সেই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, পার্নো মিত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসুর মতো তারকারা রয়েছেন। ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে দেখা যাবে বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্তকে। দিব্যজ্যোতি কীভাবে এই চরিত্রের জন্য চেহারায় পরিবর্তন আনছেন, সে কথা তিনি জানিয়েছেন।

দিব্যজ্যোতির বিপরীতে লক্ষীপ্রিয়ার চরিত্রে থাকবেন দর্শনা বণিক, তা ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু জুন মাসে শুটিং শুরু করছেন সৃজিত। সেই সময়ে দর্শনার একটা হিন্দি প্রোজেক্টের শুটিং রয়েছে বলে টলিপাড়ায় চর্চা। তাই সৃজিত এখন ‘মিঠিঝোরা’-র রাই আরাত্রিকা মাইতিকে এই চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছেন বলে খবর। যদিও প্রযোজনা সংস্থার তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। শেষ অবধি, আরাত্রিকা সৃজিতের ছবিতে কাজ করবেন কিনা, তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

আরাত্রিকা বাংলা ধারাবাহিকের কাজ শুরু করার পর থেকেই নজর কাড়ছেন। টলিপাড়ায় অনেকেই মনে করেন, এই অভিনেত্রীর কাজে এতটাই মন যে, আগামী দিনে তাঁর পক্ষে অনেকটা পথ হাঁটা সম্ভব। পরিচালক সৃজিতের ছবির অংশ হলে, আরাত্রিকা যে আরও বেশি নজর কাড়বেন, তা আঁচ করা যায়। দিব্যজ্যোতির সঙ্গে আরাত্রিকার জুটি কেমন জমবে, সেটাও দেখার অপেক্ষা।

বাংলা ধারাবাহিকের একাধিক মুখ এখন বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। ইশা সাহা, শোলাঙ্কি রায় বা সন্দীপ্তা সেনের মতো বেশ কিছু নাম আসতে পারে এই ক্ষেত্রে। সেখানে আরাত্রিকার নাম যোগ হলে, তাঁর অনুরাগীরা খুশি হতেই পারেন।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা